মঙ্গলবার, ২০শে শ্রাবণ ১৪৩৩ - ৪ ঠা আগস্ট ২০২৬ রাত

শিরোনামঃ

প্রচ্ছদজেলার খবরমৌলভীবাজার জেলা আলইসলাহের সাধারণ সম্পাদক হাফিজ এনামুল হক এর সুস্থতা কামনায় দোয়া...

মৌলভীবাজার জেলা আলইসলাহের সাধারণ সম্পাদক হাফিজ এনামুল হক এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলা আলইসলাহের সাধারণ সম্পাদক হাফিজ এনামুল হক এর সুস্হতা কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ মো. এনামুল হক-এর আশু রোগমুক্তি কামনায় জেলা আল-ইসলাহের উদ্যোগে খতমে খাজেগান, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা মসজিদে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আল-ইসলাহের সভাপতি মাওলানা মো. শামসুল ইসলাম।
অনুষ্ঠানে পবিত্র খতমে খাজেগান, মিলাদ ও আলোচনা শেষে অসুস্থ মাওলানা হাফিজ মো. এনামুল হকের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আল-ইসলাহের নেতৃবৃন্দ ও দায়িত্বশীলগণ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সহ-সভাপতি মাওলানা মো. আব্দুল আলীম, মাওলানা মো. মকবুল হোসেন খান, সৈয়দ মো. ইউনুস আলী, মাওলানা ইসহাক আহমদ, মাওলানা বশির আহমদ, মাওলানা মোঃ শামছুল ইসলাম, মাওলানা মো. আমিনুল ইসলাম, মাওলানা মো. নজরুল ইসলাম, মাওলানা মো. আব্দুস সালাম, মাওলানা সিরাজুল ইসলাম মাসুক, মাওলানা মো. আব্দুস শহীদসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

মাহফিলের সমাপনী পর্বে সভাপতি মাওলানা মো. শামসুল ইসলাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তিনি মহান আল্লাহ তাআলার দরবারে মাওলানা হাফিজ মো. এনামুল হকের পূর্ণাঙ্গ সুস্থতা, দ্রুত রোগমুক্তি এবং দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

রিলেটেড

জনপ্রিয়