শনিবার, ৪ঠা আশ্বিন ১৪৩৩ - ১৯ শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর
প্রচ্ছদজেলার খবরটি সিটি হাউজিং এর যাত্রা শুরু।

টি সিটি হাউজিং এর যাত্রা শুরু।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

টি সিটি হাউজিং এর যাত্রা শুরু
মৌলভীবাজারে টি সিটি হাউজিং নামক এস্টেট এজেন্ট এর শুভ যাত্রা শুরু। আজ ১৬ ই জুলাই, ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার প্রতিষ্টানের অফিস সাকুরা মার্কেট, কোর্ট রোড, মৌলভীবাজারে এক দোয়া ও জমকালো অনুষ্টানের মাধ্যমে প্রতিষ্টানটির শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।
অনুষ্টানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জজ আদালতের পিপি আব্দুল মতিন চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব বকসী মিসবাহুর রহমান, মৌলভীবাজার আইনজীবী সমিতির সভাপতি জনাব মিজানুর রহমান টিপু, সাধারন সম্পাদক মো: জয়নুল হক, সিনিয়র আইনজীবী এড. রমা কান্ত দাশ সহ বারের অনেক আইনজীবীবৃন্দ ও আরো অথিতিগন।
প্রতিষ্টান সম্পর্কে উক্ত প্রতিষ্টানের ব্যবস্থাপনা পরিচালক জনাব এড. নিয়ামুল হক বলেন, সাধারনত জমি জমা ক্রয়-বিক্রয়, জমি রেজিষ্ট্রেশন, জমির দলিল সম্পাদনের বিষয় নিয়ে মানুষ অনেক প্রকার প্রতারনা ও হয়রানীর শিকার হোন। আমরা মুলত মৌলভীবাজারের মানুষকে এই প্রতারনা থেকে মুক্তি দিতে এই প্রতিষ্টানের যাত্রা শুরু করেছি, যাতে করে সেবা প্রত্যাশী মানুষজন এক যায়গায় তাদের সকল সেবা গ্রহন করতে পারেন। আমাদের সেবার মধ্যে থাকবে জমি ক্রয় বিক্রয়ে সহযোগীতা করা, অনলাইন-অফলাইনে জমি রেজিষ্ট্রেশনের প্রক্রিয়া করা, প্রপার্টি ম্যানেজমেন্ট (সম্পত্তি বা বাসার দায়িত্ব নিয়ে দেখাশুনা করা), সকল প্রকার জমি বিক্রয়ের দলিল সম্পাদন করা, ডিজিটাল ভুমি জরিপ সহ সকল প্রকার ভুমি সেবা। তাছাড়া প্রবাসী বা দেশের যে কোন মালিকের সম্পত্তি বা বাসা আমাদের তত্বাবধানে পরিচালনা করতে পারবেন। আসা করি আমরা হয়রানীমুক্ত একটি মানসম্মত ভুমি সেবা প্রদান করতে সচেষ্ট থাকবো। তিনি সবার নিকট দোয়া কামনা করেন।

রিলেটেড

জনপ্রিয়