নিজস্ব প্রতিবেদকঃ


মৌলভীবাজারে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ০৭ সেপ্টেম্বর ২০২৬
আজ সোমবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৩তম গ্রীষ্মকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উপজেলা পর্যায়ের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, মৌলভীবাজার সদর, মৌলভীবাজারের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ছাত্র-ছাত্রীরা তাদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রাজিব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, মৌলভীবাজার সদর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মজিবুর রহমান (মজনু), সভাপতি, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি, মো: মারুফ আহমদ, সাধারণ সম্পাদক, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি, মো: আলা উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার, মৌলভীবাজার সদর। সভাপতিত্ব করেন মোহাম্মদ ফজলুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার, মৌলভীবাজার।
দিনব্যাপী হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। নিচে প্রতিযোগিতার উল্লেখযোগ্য ফলাফল দেওয়া হলো:
সাঁতার প্রতিযোগিতা (বড় বালক)
১০০ মিটার মুক্ত সাঁতার: ১ম স্থান – অলিদুর রহমান (আমতৈল উচ্চ বিদ্যালয়), ২য় স্থান – (উত্তরমুলাইম মল্লিক সরাই ফাজিল মাদ্রাসা), ৩য় স্থান – মোয়াজ্জেম হোসেন (উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা)।
১০০ মিটার চিৎ সাঁতার: ১ম স্থান – ফরিদিন আহমদ (গাউছুল আজম আবুল উলাইয়া সুন্নি দাখিল মাদ্রাসা), ২য় স্থান – রাহিদুল জামান (উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা), ৩য় স্থান – তামিম আহমদ (উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা)।
১০০ মিটার বুক সাঁতার: ১ম স্থান – আশিকুর জামান (গাউছুল আজম আবুল উলাইয়া সুন্নি দাখিল মাদ্রাসা), ২য় স্থান – সিয়াম আহমদ (উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা), ৩য় স্থান – নাদিম হোসেন (সিংগাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়)।
১০০ মিটার প্রজাপতি সাঁতার: ১ম স্থান – অলিদুর রহমান (আমতৈল উচ্চ বিদ্যালয়), ২য় স্থান – ফরিদিন আহমদ (গাউছুল আজম আবুল উলাইয়া সুন্নি দাখিল মাদ্রাসা), ৩য় স্থান – রাহিদুল জামান (উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা)।
২০০ মিটার বুক সাঁতার: ১ম স্থান – অলিদুর রহমান (আমতৈল উচ্চ বিদ্যালয়), ২য় স্থান – আব্দুল হাদী (উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা), ৩য় স্থান – হাদিম হোসেন (সিংগাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়)।
৪x১০০ মিটার রিলে সাঁতার: ১ম স্থান – উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা।
সাঁতার প্রতিযোগিতা (মধ্যম বালক)
১০০ মিটার মুক্ত সাঁতার: ১ম স্থান – তানজিম আহমদ (উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা), ২য় স্থান – মো: সোহান হোসেন (উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা), ৩য় স্থান – মেহেদি হাসান (আজাদ বখত হাইস্কুল এন্ড কলেজ)।
৫০ মিটার চিৎ সাঁতার: ১ম স্থান – তানজিম আহমদ (উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা), ২য় স্থান – মো: সোহান হোসেন (উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা), ৩য় স্থান – মো: আব্দুল করিম (সিংগাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়)।
৫০ মিটার বুক সাঁতার: ১ম স্থান – মোস্তাকিম আহমদ (উত্তরমুলাই মলিকসরাই ফাজিল মাদ্রাসা), ২য় স্থান – তানজিম আহমদ (উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা), ৩য় স্থান – সাকিবুল হাসান (আজাদ বখত হাইস্কুল এন্ড কলেজ)।
৫০ মিটার প্রজাপতি সাঁতার: ১ম স্থান – মোস্তাকিম আহমদ (উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা), ২য় স্থান – মো: সোহান হোসেন (উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা), ৩য় স্থান – মেহেদি হাসান (আজাদ বখত হাইস্কুল এন্ড কলেজ)।
৪x১০০ মিটার রিলে সাঁতার: ১ম স্থান – আজাদ বখত হাইস্কুল এন্ড কলেজ।
সাঁতার প্রতিযোগিতা (বড় বালিকা)
১০০ মিটার মুক্ত সাঁতার: ১ম স্থান – তানহা জান্নাত (আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ), ২য় স্থান – হ্যাপী আক্তার (আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ)।
১০০ মিটার বুক সাঁতার: ১ম স্থান – হ্যাপী আক্তার (আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ), ২য় স্থান – তানহা জান্নাত (আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ)।
১০০ মিটার প্রজাপতি সাঁতার: ১ম স্থান – জান্নাত আফরিন মীম (আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ), ২য় স্থান – নাদিয়া বেগম (আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ)।
২০০ মিটার সাঁতার: ১ম স্থান – মাহদিয়া আক্তার (আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ)।
৪x১০০ মিটার রিলে সাঁতার: ১ম স্থান – আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ।
দৌড় প্রতিযোগিতা (বিভিন্ন বিভাগ ও গ্রুপ)
১০০ মিটার দৌড়: ১ম স্থান – আফনান খান ছামিন (দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল), ২য় স্থান – স্বদেশ দেব (মৌলভীবাজার সরকারি বি/বি)। (বালক বড়)
১০০ মিটার দৌড়: ১ম স্থান – মো: রুহুল আমিন রাব্বী (দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল), ২য় স্থান – গওহুর মোহাম্মদ মীরশাদ (মৌলভীবাজার সরকারি বি/বি)। (বালক মধ্যম)
১০০ মিটার দৌড়: ১ম স্থান – সৈয়দা নাফিসা রহমান (আলী আমজাদ সরকারি বালিকা বি/বি), ২য় স্থান – জাকিরা বেগম (আমতল উচ্চ বিদ্যালয়)। (বালিকা বড়)
১০০ মিটার দৌড়: ১ম স্থান – তানজিম বখত চৌধুরী (হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়), ২য় স্থান – অন্বেষা সূত্রধর (আলী আমজাদ সরকারি বালিকা বি/বি)। (বালিকা মধ্যম)
দীর্ঘ লাফ ও উচ্চ লাফ প্রতিযোগিতা
দীর্ঘ লাফ (বালক): ১ম স্থান – জাবের (আটাচাক উচ্চ বিদ্যালয়), ২য় স্থান – সানুহাটি আব্দুল করিম উচ্চ বিদ্যালয়।
উচ্চ লাফ (বালক): ১ম স্থান – শাহ হেলল উচ্চ বিদ্যালয়, ২য় স্থান – সানুহাটি আব্দুল করিম উচ্চ বিদ্যালয়।
উচ্চ লাফ (বালিকা): ১ম স্থান – আসমা খানম (আমতল উচ্চ বিদ্যালয়), ২য় স্থান – তাহসিনা (মৌলভীবাজার সরকারি বালিকা বি/বি)।
ফুটবল (বালক):
চ্যাম্পিয়ন: সানুহাটি আব্দুল করিম উচ্চ বিদ্যালয়।
রানার্সআপ: আলী আমজাদ সরকারি বালিকা বি/বি।
হ্যান্ড বল (বালক):
চ্যাম্পিয়ন: শাহ হেলল উচ্চ বিদ্যালয়।
রানার্সআপ: সানুহাটি আব্দুল করিম উচ্চ বিদ্যালয়।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে অতিথিবৃন্দ খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের এমন সুস্থ প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক
