নিজস্ব প্রতিবেদকঃ

মৌলভীবাজারের উন্নয়নের রুপকার : এম নাসের রহমান ও আগামীর জনআকাঙ্ক্ষা
মৌলভীবাজার তথা বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম এম. সাইফুর রহমান। তাঁর প্রয়াণের পর উন্নয়নের সেই মশাল হাতে নিয়ে মৌলভীবাজারের সাধারণ মানুষের ভরসার স্থলে পরিণত হয়েছেন তাঁর জ্যেষ্ঠ পুত্র, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর, বাবার অসমাপ্ত স্বপ্নপূরণ ও আধুনিক মৌলভীবাজার গড়ার লক্ষে তিনি এখন জনআকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
এম. সাইফুর রহমান: উন্নয়নের কালজয়ী স্থপতি
বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে এম. সাইফুর রহমান ছিলেন একজন কিংবদন্তি। দেশের ইতিহাসে সর্বোচ্চ ১২ বার বাজেট পেশ করার রেকর্ডধারী এই সংস্কারক ভ্যাট (VAT) প্রবর্তনের মাধ্যমে রাজস্ব ব্যবস্থায় বিপ্লব ঘটিয়েছিলেন। মৌলভীবাজার জেলাকে একটি আধুনিক জনপদে রূপান্তর করার পেছনে একক কৃতিত্ব তাঁরই। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট থেকে শুরু করে বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠান—সবই তাঁর উন্নয়নের দূরদর্শী ছাপ বহন করছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও বিপুল বিজয়ঃ
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করেন এম. নাসের রহমান। তৃণমূলের অকুতোভয় সমর্থন এবং সাধারণ মানুষের ভালোবাসায় তিনি এক-তৃতীয়াংশ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হন। এই বিজয় কেবল একজন প্রার্থীর জয় নয়, বরং মৌলভীবাজারের হারানো গৌরব পুনরুদ্ধার এবং উন্নয়নের পথে ফেরার ম্যান্ডেট হিসেবে দেখছেন স্থানীয়রা।
প্রতিশ্রুতি রক্ষাঃ নির্বাচিত হওয়ার পরপরই উন্নয়নের জোয়ার
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক বিজয়ী হওয়ার পরপরই এম. নাসের রহমান তাঁর সংসদীয় এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ শুরু করেছেন। তাঁর সাম্প্রতিক উদ্যোগগুলোর মধ্যে উল্লেখযোগ্যঃ
স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পদক্ষেপ রাজনগর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দীর্ঘদিনের বিদ্যুৎ বিভ্রাট দূর করতে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে একটি আধুনিক জেনারেটর স্থাপন করেছেন। এছাড়া মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের অচল এমআরআই (MRI) মেশিনটি পুনরায় চালু করে সাধারণ মানুষের ভোগান্তি দুর করার ব্যবস্থা গ্রহন করেছেন,শিক্ষা ও উচ্চ শিক্ষাঃ মৌলভীবাজার সরকারি কলেজের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষা মন্ত্রীর কাছে ২০ কোটি টাকার বিশেষ বরাদ্দের আবেদন জানিয়েছেন তিনি।
মেডিকেল কলেজ বাস্তবায়নঃ জেলাবাসীর দীর্ঘদিনের দাবি মৌলভীবাজার সদর হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে রূপান্তর করার লক্ষ্যে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রীর কাছে আনুষ্ঠানিক ভাবে ডিও লেটারের মাধ্যমে আবেদন জানিয়েছেন এম. নাসের রহমান।
অবকাঠামো উন্নয়নঃজেলা ও উপজেলার অভ্যন্তরীণ রাস্তাঘাটের সংস্কার ও নতুন সংযোগ তৈরির কাজ দ্রুত গতিতে শুরু করা হয়েছে।
কেন তাঁকে মন্ত্রী হিসেবে দেখতে চায় জেলাবাসীঃ
মৌলভীবাজার সদর ও রাজনগরসহ জেলার সর্বস্তরের মানুষের এখন একটাই দাবি—এম. নাসের রহমানকে সরকারের গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক। এর পেছনে জোরালো কারণগুলো হলো
উন্নয়নের গতি ত্বরান্বিত করা: স্থানীয়দের বিশ্বাস, তিনি নীতি-নির্ধারণী পর্যায়ে থাকলে মৌলভীবাজারের বড় প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত হবে। উচ্চশিক্ষিত ও স্পষ্টভাষী নেতা হিসেবে নাসের রহমান ১/১১-এর কারানির্যাতন এবং বিগত স্বৈরাচারী সরকারের দমন-পীড়ন উপেক্ষা করে মাঠ ছাড়েননি।
রাজনৈতিক শৃঙ্খলাঃ জেলা বিএনপিকে সুসংগঠিত রাখা এবং ফ্যাসিবাদের অবশিষ্টাংশ নির্মূল করে গণতন্ত্র সুসংহত করতে তাঁর বলিষ্ঠ নেতৃত্বের বিকল্প নেই।
মৌলভীবাজারের সাধারণ মানুষের প্রত্যাশা, এম. নাসের রহমান তাঁর মেধা, অভিজ্ঞতা ও পারিবারিক ঐতিহ্যকে কাজে লাগিয়ে এই জেলাকে একটি মডেল জেলায় রূপান্তর করবেন। সাইফুর রহমানের রেখে যাওয়া উন্নয়ন দর্শনের সার্থক রূপায়ন তাঁর সুযোগ্য পুত্রের হাত ধরেই ঘটবে—এমনটাই এখন মৌলভীবাজারের আপামর জনসাধারণের প্রাণের দাবি।
