শনিবার, ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ - ৩০ শে মে ২০২৬ ভোর
প্রচ্ছদUncategorizedমৌলভীবাজারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত জিআর চাল বিতরণ কার্যক্রম...

মৌলভীবাজারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত জিআর চাল বিতরণ কার্যক্রম শুরু।

মৌলভীবাজার প্রতিনিধিঃ


মৌলভীবাজার সদর ও রাজনগর-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত জিআর চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচি শুরু করা হয়েছে।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান বলেন,
​”প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় জনগণের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। বিএনপি একটি জনবান্ধব দল এবং আমরা সবসময় আপনাদের সুখ-দুঃখে সাথে আছি। প্রাকৃতিক দুর্যোগে আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, পর্যায়ক্রমে সরকার আপনাদের সবাইকে সহযোগিতা করবে।”
​ক্ষতিগ্রস্ত কৃষকদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, কৃষি খাতের ক্ষতি কাটিয়ে উঠতে ঈদের পর সরকারের পক্ষ থেকে কৃষকদের বিশেষ সহায়তা প্রদান করা হবে, ২৬ মে মঙ্গলবার দুপুর ২ ঘটিকার সময় মৌলভীবাজার সদর উপজেলার ৬ নং একাটুনা ইউনিয়ন পরিষদে জি আর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কালে এম নাসের রহমান উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন।
​অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
মোঃ ​মিজানুর রহমান মিজান: জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য
​এম এ মুকিত:জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য বকসি
​মিছবাউর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ হেলু মিয়া, মোঃ ফখরুল ইসলাম, মোঃ আয়াছ আহমদ
​এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উক্ত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এসময় সাধারণ মানুষের যেকোনো দুর্যোগে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন,এম নাসের রহমান,

রিলেটেড

জনপ্রিয়