মৌলভীবাজার প্রতিনিধিঃ



মৌলভীবাজারে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ/২ মে ২০২৬ খ্রি.) বিকালে সিলেট জেলা স্টেডিয়াম থেকে এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
একই সময়ে মৌলভীবাজার জেলার সাইফুর রহমান স্টেডিয়ামেও স্থানীয়ভাবে জেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতার উদ্বোধনী কার্যক্রম ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর রাজনগর ৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দ আসন গ্রহণ করেন এবং পরে সরাসরি সম্প্রচারের মাধ্যমে উদ্বোধনী আয়োজন উপভোগ করা হয়। উদ্বোধন শেষে জেলা পর্যায়ে কাবাডি (বালিকা ও বালক) প্রতিযোগিতার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়, যেখানে কুলাউড়া উপজেলা ও জুড়ী উপজেলার দল অংশগ্রহণ করে।
‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেগা এই ক্রীড়া আয়োজনে ৮টি ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট প্রতিযোগিতায় শিশু-কিশোররা তাদের প্রতিভা প্রমানের সুযোগ পাবে। এর মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা সম্ভব হবে এবং জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ সৃষ্টি হবে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন, জেলা পরিষদ প্রশাসক মোঃ মিজানুর রহমান মিজান, আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এম এ মুকিত, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য বকসি মিছবাহ উর রহমান,জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোঃ হেলু মিয়া,মোঃ ফখরুল ইসলাম,মোঃ মতিন বখস,সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, বদরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ,সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলাম সেলন প্রমুখ।




