বুধবার, ২০শে শ্রাবণ ১৪৩৩ - ৫ ই আগস্ট ২০২৬ রাত

শিরোনামঃ

প্রচ্ছদআন্তর্জাতিকশ্রমিকদের দাবি ধাপে ধাপে পূরণ হবে, বাধ্যতামূলক বীমা চালু জরুরি”—নাসের রহমান

শ্রমিকদের দাবি ধাপে ধাপে পূরণ হবে, বাধ্যতামূলক বীমা চালু জরুরি”—নাসের রহমান

মৌলভীবাজার প্রতিনিধিঃ

“শ্রমিকদের দাবি ধাপে ধাপে পূরণ হবে, বাধ্যতামূলক বীমা চালু জরুরি”—নাসের রহমান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার সদর -রাজনগর ৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন- বাংলাদেশে শ্রমিক জনসংখ্যা বিশাল। আমরাতো জনসংখ্যা অধ্যুষিত দেশ। ৫৬ হাজার বর্গমাইলের মধ্যে ১৮ কোটি মানুষ ৷ যতটুকু পারা যায় আমাদের বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করতে হবে। সরকার মাত্র আসছে প্রায় আড়াই মাস শ্রমিক ভাই বোনদের বিভিন্ন দাবি দাওয়া থাকতে পারে পর্যায়ক্রমে সেগুলো পূরণে আমরা চেষ্টা করবো।
তিনি বলেন- শুধু মাত্র বাংলাদেশ ছাড়া পৃথিবীর সব দেশে নেপাল শ্রীলংঙ্কা ভারতে বীমা ছাড়া কোনো মটরযান দুই চাক্কা চার চাক্কা পঞ্চাশ চাক্কা রাস্তায় নামতে পারে না।এই নিয়ম নাই পৃথিবীর কোথাও। এক মাত্র ব্যাতিক্রম হলো বাংলাদেশ, যে সিএনজি কিনে ৫/ ৬ লাখ টাকা দিয়ে মালিকের বীমা করার কথা। এক্সিডেন্ট হলে সিএনজি নস্ট হয়ে যেতে পারে। চুরি হয়ে যেতে পারে, যেখানে ভারতে প্রবৃদ্ধির ৭ শতাংশ বীমা খাতে। সেখানে বাংলাদেশে কত শুন্য দশমিক ১ চার। আমাদের দেশে কেউ বীমা করে না। বীমা দেয়া একটা মেন্ডেটরি রিকুয়ারমেন্ট কিন্তু এটাকে আমরা তাচ্ছিল্য করি। আমাদের চেয়ে গরীব নেপাল সেদেশে বীমা জিডিপির তিন শতাংশ। বীমার সুবিধা হল গাড়ি চুরি হলে বীমা কোম্পানি গাড়ি দিবে এরপর বীমা কোম্পানি বের করবে চুরি হওয়া গাড়ি। কিন্তু আমাদের দেশে করবে কী কিছু মালিকে গাড়ী লুকিয়ে রেখে বলবে গাড়ী চুরি হয়ে গেছে।
নাসের রহমান বলেন – এদেশে বীমা কোম্পানি করলেই লাভ। ৮২ টি কোম্পানি। ব্যাংক হল ৫৬ টা আর ভারতে ৩৪ টার চেয়ে আরও কম। কেন? কারণ আমরা ব্যাংক লুট করতে হবে না? ভারতে তো ব্যাংক লুট হয় না। ব্যাংক লুট করার কোনো সিস্টেমই নেই। এ-ই ব্যাংক লুট করার সিস্টেম বাংলাদেশ আর আরেকটা দেশ আছে তবে আমাদের চেয়ে কম সে দেশ হলো পাকিস্তান। আর কোনো দেশে ব্যাংক লুটের সিস্টেম নেই।
তা-ই সকলে বীমা করতে হবে চুরি হয়ে গেলে সিএনজি গাড়ি প্রমাণ দেখিয়ে বীমা কোম্পানি থেকে গাড়ি পাওয়া যায়। বাংলাদেশে যত সিএনজি আছে আফ্রিকাতে পঙ্গপাল এতো নাই। আর নতুন একটা আসছে টম টম মশাও এত নাই। শহরে পরিত্যক্ত জায়গা থাকে তাহলে শ্রমিকদের জন্য অফিস দেয়ার বিষয়টি দেখা হবে। দীর্ঘদিন পর শহরে চলাচল টমটমের ১০ টাকা ভাড়া বৃদ্দির বিষয়টি শ্রমিকদের দাবীর মুখে ভেবে দেখার আশ্বাস প্রদান করেন।
শুক্রবার (১লা মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিকেলে মৌলভীবাজার জেলা শ্রমিক দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রশিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওয়ালী সিদ্দিকী, আলহাজ মো. আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মজনু এবং পৌর বিএনপির সভাপতি মো. অলিউর রহমান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন , মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য বকসি মিছবাহ উর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ হেলু মিয়া, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মারুফ আহমেদ, পৌর বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ মমসাদ আহমদ,এছাড়াও সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনসমুহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,

রিলেটেড

জনপ্রিয়