জেলা প্রতিনিধি মৌলভীবাজারঃ




সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪ ঘটিকা থেকে গভীর রাত পর্যন্ত মৌলভীবাজার ও রাজনগর উপজেলায় শারদীয় দুর্গাপুজা উপলক্ষে প্রস্তুতকৃত বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন,এবং পুজা পরিচালনা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কোশল বিনিময় করে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়াদির খোজ খবর নেন, ও পুজায় আগত হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষসহ সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা বার্তা তাদের কাছে পৌছে দিয়ে নির্ধিদায় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব পালনে উদ্ধোধ্য করেন, এবং বাংলাদেশের সকল শহর ও গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে মন্ডপে মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য বিএনপির কর্মীরা সার্বক্ষনিক নিয়োজিত রহিয়াছেন বলে তাদেরকে অবগত করলে পুজা উদযাপন কমিটির সদস্য বৃন্দরা এম নাসের রহমানকে শুভেচ্ছা জানিয়ে বলেন আপনার আগমনে আমাদের উৎসাহ উদ্দিপনা ও অনুপ্রেরণা আমাদেরকে অনেকদুর এগিয়ে নিয়ে যাবে, আপনারা পাশে থাকলে সকল অশুভশক্তি পরাজিত সম্ভব হবে বলে আমরা আশাবাদী। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, বকসি মিছবাউর রহমান, ফখরুল ইসলাম, সদর থানা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ,সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ, জেলা যুবদল সাধারণ সম্পাদক এম এ মুহিত, সাইফুল ইসলাম স্বপন প্রমুখ। পুজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামলি সুত্রধর, এড,গোবিন্দ মোহন পাল,এড,রুনু দত্ত, ডাঃ পরিতোষ দাস গুপ্ত, ডা, দেবব্রত দাশ মিলু।



