জেলা প্রতিনিধি মৌলভীবাজারঃ



শারদীয় দুর্গাপুজা পরিদর্শনে এম নাসের রহমান।
সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব, উৎসব ঘিরে চলছে মন্দিরে মন্দিরে দর্শন প্রার্থনা আর আনন্দের মহোৎসব, সেই দুর্গাপুজা পরিদর্শনে মন্ডপে মন্ডপে ছোটে যাচ্ছেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি মৌলভীবাজার ও রাজনগর ৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, তিনি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার রাজনগর, মুন্সিবাজার,করিমপুর চা বাগানসহ দুর্গাপুজার জন্য প্রস্তুত কৃত প্রত্যকটি মন্ডপ ও মন্দির পরিদর্শন করেন, এবং পুজা কমিটির সকল নেতৃবৃন্দের সঙ্গে খোশল বিনিময় করেন, প্রস্তুতকৃত সকল মন্দির ও মন্ডপের পরিবেশ নিরাপত্তা ও আইন শৃঙ্খলা এবং স্বার্ভীক বিষয়াদির উপর খোজ খবর নেন,এবং সুশৃঙ্খল ভাবে পুজা উদযাপনের জন্য তাদেরকে আস্ব্যস্থ করে বলেন শারদীয় দুর্গাপুজা উদযাপনের জন্য যত সহযোগিতার প্রয়োজন বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আমরা সার্বক্ষনিক সহযোগিতা করে যাবো, আপনারা নিশ্চিন্তে নির্ধিদায় আপনাদের ধর্মীয় উৎসব পালন করুন,এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহন করুন।এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, পূজা উদযাপন কমিটির নেতা ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. সুনীল কুমার দাশ, এড. গোবিন্দ মোহন পাল, এড. রুনু দত্ত, শ্যামলী সূত্রধরসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষ এম. নাসের রহমানকে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।
