জেলা প্রতিনিধি মৌলভীবাজারঃ



সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ১ অক্টোবর বুধবার মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সাংসদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান ও উনার সহধর্মিণী রেজিনা নাসের মৌলভীবাজার পৌরসভার অন্তর্গত সকল পুজা মন্ডপ পরিদর্শন করে পুজা পরিচালনা কমিটির সভাপতি সম্পাদক সহ সকল সদস্যদের সঙ্গে কোশল বিনিময় করেন,এসময় এম নাসের রহমান ও উনার সহধর্মিণী রেজিনা নাসের কে পুজা পরিচালনা কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়, নির্দ্বিধায় ও নিশ্চিন্তে যেনো তারা তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সে-ই বিষয় নাসের রহমান আস্ব্যস্থ করে বলেন আপনাদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রহিয়াছেন। তার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি যুবদল,ছাত্র দল,সেচছা সেবক দলের সকল নেতৃবৃন্দ দেশের প্রত্যেকটি পুজা মন্ডপে ওয়ার্ডে ওয়ার্ডে সুশৃঙ্খল ও নিরাপত্তার স্বার্থে সার্বক্ষনিক দায়িত্ব পালন করে আসছে, বিএনপি চায় নির্ধিদায় নির্বিগ্নে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করুন কোন অশুভ শক্তি যাহাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে-ই দিকে দৃষ্টি রাখতে হবে। এসময় নাসের রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পুজা পরিচালনা কমিটি ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সকল নারী পুরুষের কাছে শারদীয় দুর্গাপুজার শুভেচ্ছা বার্তা পৌঁছেদেন।এসময় উপস্থিত ছিলেন বেগম রেজিনা নাসের, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, বকসি মিছবাউর রহমান, মোঃ ফখরুল ইসলাম, সদর থানা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সিনিয়র সহসভাপতি সরওয়ার মজুমদার ইমন, সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, মোর্শেদ আহমদ চৌধুরী, সাইফুল ইসলাম স্বপন,জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান,জনি আহমদ,হোসাইন আহমদ প্রমুখ। পুজা উদযাপন কমিটির উপদেষ্টা এড,শুনিল কুমার দাশ,এড,গোবিন্দ মোহন পাল, এড,রুনু দত্ত, পরিতোষ দাস গুপ্ত, শ্যামলী সুত্রধর,বাবু স্বাগত কিশোর দাস চৌধুরীসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।
