মঙ্গলবার, ৭ই আশ্বিন ১৪৩৩ - ২২ শে সেপ্টেম্বর ২০২৬ রাত
প্রচ্ছদজেলার খবরকুলাউড়ায় মন্ডপের সিসি ক্যামেরা ভাঙার চেষ্টাকালে মহিলা আটক।

কুলাউড়ায় মন্ডপের সিসি ক্যামেরা ভাঙার চেষ্টাকালে মহিলা আটক।

মৌলভীবাজার প্রতিনিধি।

১। ১৩ অক্টোবর রবিবার সকাল ১১ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বিজয়া চা বাগান দূর্গা মন্দিরের সিসি ক্যামেরা ভাঙ্গার চেষ্টাকালে লুবনা আক্তার(২২) নামে এক নারীকে আনসার সদস্য ও পূজা মন্ডপ কর্তৃপক্ষ আটক করে।

মন্ডপ কর্তৃপক্ষ কুলাউড়া থানা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক পুলিশ, সেনাবাহিনী ও ইউএনও ঘটনাস্থলে গিয়ে আটককৃত মহিলাকে থানায় নিয়ে আসে। মহিলা বর্তমানে কুলাউড়া থানা হাজতে রয়েছে বলে জানা যায়।

পূজামণ্ডপের কার্যক্রম স্বাভাবিক রয়েছে আটককৃত মহিলার নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে । মহিলাটি মানসিক ভারসাম্যহীন হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মানসিক অসুস্থ বিধায় উক্ত ঘটনা ঘটাতে যায়।

রিলেটেড

জনপ্রিয়