সোমবার, ৬ই আশ্বিন ১৪৩৩ - ২১ শে সেপ্টেম্বর ২০২৬ রাত
প্রচ্ছদআইন আদালতকমলগঞ্জে মূর্তি ভাঙতে গিয়ে হিন্দু যুবক প্রসন্ন দাস আটক।

কমলগঞ্জে মূর্তি ভাঙতে গিয়ে হিন্দু যুবক প্রসন্ন দাস আটক।

মৌলভীবাজার প্রতিনিধি।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী যুবক প্রসন্ন দাস (২২)কে মূর্তি ভাঙতে গিয়ে আটক করছে আনসার সদস্যরা।

(১৩ অক্টোবর) রোববার সকাল ১১ টার দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পৌর শহরস্থ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পূজা মন্ডপ থেকে তাকে আটক করা হয়।

জানাযায়,প্রসন্ন দাস হিন্দু ধর্মাবলম্বী যুবক সে হাতে পাথর নিয়ে মূর্তি ভাঙ্গার উদ্দেশ্যে মন্ডপে প্রবেশ করলে কর্তব্যরত আনসার সদস্যরা তাকে আটক করে কমলগঞ্জ থানা পুলিশ কে খবর দিলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে এসে তাকে কমলগঞ্জ থানায় নিয়ে যায়।

আনসার ভিডিপি উপ- পরিচালক ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

রিলেটেড

জনপ্রিয়