মৌলভীবাজার প্রতিনিধি।

মৌলভীবাজারে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ফখরুল মিয়া নামে একজন নিহত হয়েছে। এ সময় আরো দুইজন গুরুত্বর আহত হয়েছেন বলে খবর পাওয়া যায় ।
(১৩ অক্টোবর) রোববার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের আগিউন গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ফখরুল মিয়া আগিউন গ্রামের আব্দুল বাছিতের ছেলে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়- ফখরুল মিয়া বাড়ির পার্শবর্তী খালে মাছ ধরতে যান এ সময় একই এলাকার গোলাপ মিয়ার সঙ্গে মাছ ধরা নিয়ে কথাকাটি হলে । একপর্যায়ে দুইপক্ষের লোকজন জড়ো হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। প্রতিপক্ষের লোকজন ফখরুল মিয়ার উপর দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে হামলা চালালে । এতে গুরুত্বর আহত হন ফখরুল মিয়া পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যতর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মো: মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে
