মৌলভীবাজার প্রতিনিধিঃ

রাজনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্থদণ্ড
আজ ২৫ মার্চ, ২০২৬, জ্বালানি তেলের বাজারমূল্য বজায় রাখা, সরবরাহ নিশ্চিতকরণ ও সংকট নিরসনে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি), রাজনগর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা হোসেন এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মা এন্টারপ্রাইজ কে যথাযথভাবে পণ্য বিক্রয় না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ৪,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আইন মেনে জালানি তেলের বাজারমূল্য বজায় রেখে সরবরাহ নিশ্চিতকরণের মাধ্যমে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
