নিজস্ব প্রতিনিধিঃ


মৌলভীবাজার জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মিজানুর রহমান মিজান কে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার জেলা ইউনিটের ফুলেল শুভেচছা
মৌলভীবাজার জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় মিজানুর রহমান মিজানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার ইউনিট।
অনুষ্ঠানে জানানো হয়, পদাধিকারবলে তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার জেলা এডহক কার্যনির্বাহী কমিটির সেক্রেটারি বকসী মিসবাহ-উর-রহমান, মৌলভীবাজার ইউনিটের আজীবন সদস্য মোঃ জাকির হোসেন, যুব রেড ক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিটের যুব প্রধান,ইসরাত আহমেদ চৌধুরী ইমু, উপ-যুব প্রধান (২) রাহিমা আক্তার তাহিন, বিভাগীয় প্রধান (প্রশিক্ষণ ও সহ-শিক্ষা) ফারহাত লামিসা এবং অন্যান্য যুব সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে নবনিযুক্ত প্রশাসকের সার্বিক সফলতা ও মঙ্গল কামনা করা হয়।
