বুধবার, ২১শে শ্রাবণ ১৪৩৩ - ৫ ই আগস্ট ২০২৬ সকাল

শিরোনামঃ

প্রচ্ছদজেলার খবরআমাদের লড়াই ছিলো ফ‍্যাসিস্ট শেখ হাসিনার ফ‍্যাসিস্ট বাহিনীর বিরোধী...

আমাদের লড়াই ছিলো ফ‍্যাসিস্ট শেখ হাসিনার ফ‍্যাসিস্ট বাহিনীর বিরোধী নাহিদ ইসলাম।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,পুলিশ হত‍্যাকে ডমিনেট করে এর দায় অভ্যুত্থানকারী ছাত্র-জনতাকে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা ৩ আগস্ট এক দফায় স্পষ্ট করেছি আমাদের লড়াই শেখ হাসিনার ফ‍্যাসিস্ট শাসনের বিরুদ্ধে । আমাদের যে দমনপীড়ন করা হয়েছিলো তাতে আমরা বাধ্য হয়েছিলাম প্রতিরোধ গড়ে তুলতে। আমাদের লড়াই ছিলো ফ‍্যাসিস্ট রাষ্ট্র ফ‍্যাসিস্ট বাহিনী বিরোধী।

(২৬ জুলাই) শনিবার দুপুর ১ ঘটিকার সময় মৌলভীবাজার পৌর শহরের বেরিরপাড়ে দেশ গড়তে জুলাই পথযাত্রা শেষে পথসভায় এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরো বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনেক দাবি ছিলো, কিন্তু আমাদের সব দাবিকে নির্বাচনের দাবিতে রূপান্তর করে ফেলা হয়েছে। আমরা বলেছি আমরা নির্বাচন চাই, আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি, ভোটাধিকারের পক্ষে লড়াই করা শক্তি।

সংবিধান প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, আমরা বলেছি আমাদের নতুন সংবিধান প্রয়োজন। যেই সংবিধানে বাংলাদেশের মানুষের অধিকারের কথা লেখা থাকবে, সব ঐতিহাসিক লড়াইয়ের স্বীকৃতি থাকবে, সকল জাতি-ধর্ম-বর্ণের সমান অধিকার নিশ্চিত করা হবে।
এর আগে শহরের শহীদ মিনার থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা বের হযে শহরের কোর্ট রোড ও শাহ মোস্তফা সড়কে পথযাত্রা করে ।

মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।‌

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মারুফ আল হামিদ, জাকারিয়া ইমন প্রমুখ।

রিলেটেড

জনপ্রিয়