নিজস্ব প্রতিনিধিঃ


বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশের গণতন্ত্র ধংস করেছেন,দেশের বিচার ব্যবস্থা ধংস করেছেন ,স্বৈরাচারি শেখ হাসিনার ইন্দনে মিথ্যে মামলা দায়ের করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে দিয়েছেন, আমাকেও গ্রেফতার করা হয়েছে, স্বৈরাচারি খুনী হাসিনা,বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপিকে জনগনের কাছ থেকে বিচ্ছিন্ন করতে চেয়ে ছিলো, অন্তবর্তী সরকারের প্রদান উপদেষ্টা ড.মোঃ ইউনুস সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এই ফ্যসিস্ট স্বৈরাচারি হাসিনার দোসর বিচারপতি খায়রুল হককে গ্রেফতারের জন্য, দীর্ঘ এক বৎসর পর একটা সঠিক কাজ করেছেন আরো অনেক আগেই এই দোসরকে গ্রেফতার করা অন্তবর্তি সরকারের উচিৎ ছিলো। বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি দেশের একটি বৃহত্তর রাজনৈতিক সংগঠন যার কোটি কোটি ভক্ত ও সমর্থক রয়েছেন এই বছর আমরা এক কোটি সদস্য সংগ্রহ ও নবায়ন করবো পর্যায়ক্রমে ৪ কোটি ৫ কোটি ও হতে পারে ২৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনিএসব কথা বলেন ।
রুহুল কবির রিজভী আরও বলেন,বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে শত-শত মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের দিনের পর দিন, মাসের পর মাস জেল জুলুম, খুন, গুম নির্যাতন ও অত্যাচারের নামে আমাদের নেতাকর্মীর উপর রীতিমতো স্ট্রীম রোলার চালানো হতো, । সেই স্বৈরাচাী খুনী হাসিনা তার ক্ষমতার জন্য সবকিছুই করতে পারতো, অসম্ভব কিছুই ছিলোনা, সেই মিথ্যে মামলায় আমি ও আমাদের নেতাকর্মীরা অনেকবার জেল খেটেছি। জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।



রুহুল কবির রিজভী আরও বলেন,বিগত দিনে স্বৈরাচার শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের দিনের পর দিন, মাসের পর মাস জুলুম, নির্যাতন ও অত্যাচার করেছেন। সেই মামলায় আমি ও আমাদের নেতাকর্মীরা জেল খেটেছি
মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সাবেক এমপি রশিদুজ্জান মিল্লাত।বিশেষ অতিথির বক্তব্য কালে
বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে মৌলভীবাজার জেলা বিএনপির সম্মেলন সম্পন্ন হবে, এবং তা হবে গোপন ব্যালেটের মাধ্যমে সুষ্ঠ ও নিরপেক্ষ । আমরা সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করতে চাই।
এছাড়া আরো বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী,উদ্ভোদনী বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম টিম লিডার সৈয়দ আশরাফুল মজিদ খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান।এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন
মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, মো: ফখরুল ইসলাম.আব্দুল ওয়ালী সিদ্দিকী, মোয়াজ্জেম হোসেন মাতুক, বকশী মিছবাহ উর রহমান, এডভোকেট আবেদ রাজা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ,সিনিয়র সহসভাপতি সাদিকুর রহমান সাদিক,সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন সহ,জেলা উপজেলা পৌরসভা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
