বুধবার, ২০শে কার্তিক ১৪৩৩ - ৪ ঠা নভেম্বর ২০২৬ রাত
প্রচ্ছদজেলার খবরউলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসায় অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসায় অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধিঃ

দাখিল পরীক্ষার্থী ২০২৬: উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়,

উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার২০২৬ সালের এস এসসি/ দাখিল পরীক্ষার্থীদের সকল অভিভাবকগনের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, আজ ২৩ জুলাই ২০২৫ বুধবার সকাল ১১ঘটিকার সময় মৌলভীবাজার সদর উপজেলার ৬ নং একাটুনা ইউনিয়নের উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী বকশী কাওসার রশীদ ।

সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মুফতি মাওলানা মোঃ হাবিবুর রহমান, মাদ্রাসার শিক্ষক মুফতি মাওলানা মোঃ ফারুক মিয়া, মুফতি মাওলানা মোঃ মোজাহিদ আলী আজমী, মোহাম্মদ আব্দুর রহিম এবং কাজী হুসনে মোবারক প্রমুখ।

সভায় বক্তারা দাখিল পরীক্ষার্থীদের নৈতিকতা, পড়াশোনার মানোন্নয়ন, সময়ানুবর্তিতা, শিক্ষার্থী-অভিভাবক-মাদ্রাসা ত্রিমুখী সমন্বয় এবং পরীক্ষার পূর্ব প্রস্তুতির বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

অভিভাবকরাও উন্মুক্তভাবে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন, যা শিক্ষার্থীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।এসময়

মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, পরীক্ষার্থীদের সার্বিক প্রস্তুতি নিশ্চিত করা এবং অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধি করাই এই সভার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

রিলেটেড

জনপ্রিয়