শনিবার, ৪ঠা আশ্বিন ১৪৩৩ - ১৯ শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর
প্রচ্ছদআইন আদালতজুড়ীর কন্টিনালা নদী থেকে ৪০ টি অবৈধ চায়না ম্যাজিক জাল উদ্ধার।

জুড়ীর কন্টিনালা নদী থেকে ৪০ টি অবৈধ চায়না ম্যাজিক জাল উদ্ধার।

জেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় অবৈধ চায়না ম্যাজিক জাল উদ্ধারে অভিযান পরিচালিত করা হয়

১৩ এপ্রিল ২০২৬ ইং মঙ্গলবার মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার কন্টিনালা নদীতে সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ও জুড়ী থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় শ্রমিকদের সহযোগিতায় নদী থেকে প্রায় ৪০টি অবৈধ চায়না ম্যাজিক জাল উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত জালসমূহ ধ্বংসের লক্ষ্যে পুড়িয়ে ফেলা হয়।

মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
রিলেটেড

জনপ্রিয়