শনিবার, ৪ঠা আশ্বিন ১৪৩৩ - ১৯ শে সেপ্টেম্বর ২০২৬ বিকাল
প্রচ্ছদখেলাধুলাজানাউড়া সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে “ফ্রিজ এন্ড টিভি কাপ...

জানাউড়া সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে “ফ্রিজ এন্ড টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট- মেগা ফাইনাল অনুষ্ঠিত।

রুবেল আহমদ শ্রীমঙ্গলঃ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জানাউড়ায় ফ্রিজ এন্ড টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন হয়েছে।
শুক্রবার(১০ এপ্রিল)জানাউড়া সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে “ফ্রিজ এন্ড টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর বর্ণাঢ্য মেগা ফাইনাল জানাউড়া বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু,মোঃশাহাব উদ্দিন, আজির উদ্দিন,সাংবাদিক রুবেল আহমেদ এবং খেলার আহ্বায়ক সেলিম মাহমুদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন,যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় জেআর ফুটবল একাডেমি ও শেরপুর রাব্বি স্পোর্টিং ক্লাব। শুরু থেকেই দুই দলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। দর্শকদের উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপভোগ্য এই ম্যাচে শেষ পর্যন্ত জেআর ফুটবল একাডেমি বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উল্লেখ্য, হাজার হাজার দর্শকের উপস্থিতিতে পুরো খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
রিলেটেড

জনপ্রিয়