মৌলভীবাজার প্রতিনিধিঃ

ফেইক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার থানায় জিডি।

মৌলভীবাজার জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মোঃ টিটু আলমের নামে কে বা কাহারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ফেইক আইডির মাধ্যমে অপপ্রচার করে আসছে বলে জানা গেছে, টিটু আলম জানান গত ৩ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে আমি বাসায় বসে আমার নিজ মোবাইলে ফেইসবুক আইডি ব্যবহার করাকালীন সময় দেখতে পাই গত ২ ফেব্রুয়ারি মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকায় একটি শিশুর স্পষ্ট বক্তব্যকে ঘোলাটে করে উদ্দেশ্য প্রনোদিতভাবে সেখানে আমাকে জড়িয়ে একটি অপরিচিত ফেইসবুক আইডি থেকে আমার নামে নানা মিথ্যে অপপ্রচার ও কুৎসা রটানো হচ্ছে। আমি মনে করি একটি দল তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমাকে জড়িয়ে নানা মিথ্যে অপপবাদ ও আমাকে হেয় প্রতিপন্য করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম এসব মিথ্যে ও গুজব রটাচ্ছে।আমি মৌলভীবাজার জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আমি জাতীয়তাবাদি আদর্শে বিশ্বাসী,আমি মনে করি অপর একটি রাজনৈতিক অপশক্তি ১২ ফেব্রুয়ারী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত ভেবে সারাদেশে শহীদ জিয়ার সৈনিকদের আদর্শকে কুল শীত করার জন্য তারা ভিন্ন পায় তারায় লিপ্ত রহিয়াছে,তারি ধারাবাহিকতায় তারা সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ফটো কার্ডের মাধ্যমে বিভিন্ন নাম ব্যবহার করে ফেক আইডি খুলে মিথ্যা গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করে আসছে।আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি মৌলভীবাজার সদর মডেল থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি করেছি আশা করছি এই আইডির এডমিন- মডারেটর কে তথ্য প্রযুক্তির মাধ্যমে খুজে বের করে তথ্য প্রযুক্তির আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
