শনিবার, ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ - ৩০ শে মে ২০২৬ ভোর
প্রচ্ছদজাতীয়মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত করলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর কামাল...

মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত করলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর কামাল উদ্দিন

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত করলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর কামাল উদ্দিন

সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহুম এম সাইফুর রহমানেরj কবর জিয়ারত করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর কামাল উদ্দিন। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতj অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি)
কবর জিয়ারতে তাঁর সঙ্গে ছিলেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র মৌলভীবাজার-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর কামাল উদ্দিন মরহুম এম সাইফুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশপ্রেম ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তাঁর ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, এম সাইফুর রহমান ছিলেন একজন প্রজ্ঞাবান ও দক্ষ অর্থনীতিবিদ, যাঁর কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।
এ সময় উপস্থিত ছিলেন কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল আহমদ চৌধুরী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার সভাপতি নাসির উদ্দিন শাহিন, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক ইহাম মোজাহিদসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কবর জিয়ারতের পর, কামাল উদ্দিন এম নাসের রহমানের সৌজন্যে মরহুম এম সাইফুর রহমানের নিজ বাড়িতে নৈশভোজে অংশ নেন। অনুষ্ঠানে রাজনৈতিক সৌহার্দ্য ও কুশল বিনিময় হয় এবং মরহুমের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

রিলেটেড

জনপ্রিয়