বুধবার, ২০শে শ্রাবণ ১৪৩৩ - ৫ ই আগস্ট ২০২৬ রাত

শিরোনামঃ

প্রচ্ছদজাতীয়মৌলভীবাজারে দেশনেত্রী খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল...

মৌলভীবাজারে দেশনেত্রী খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারে দেশনেত্রী খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মৌলভীবাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা শহরের চৌমুহনা দেওয়ানি জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে মৌলভীবাজার জেলা বিএনপি। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি জিয়া পরিবার এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মো. মিজানুর রহমান মিজান, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল ওয়ালী সিদ্দিকী, আব্দুল মুকিত,মোশাররফ হোসেন বাদশা,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকসী মিসবাহ উর রহমান, মো. হেলু মিয়া, মো. ফখরুল ইসলাম,মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মজনু,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মোহিত,জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়া ।
এ ছাড়াও জেলা উপজেলা,পৌর বিএনপি ও যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল, জাসাসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সংখ্যক নেতাকর্মী এবং মসজিদের মুসল্লিগন দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে শিরনি বিতরণ করা হয়।

রিলেটেড

জনপ্রিয়