জেলা প্রতিনিধি মৌলভীবাজার।





যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপন।
মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতি সৌধে ১৬ ই ডিসেম্বর মঙ্গলবার সকালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।
শহীদ বেদীতে এসে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা পুলিশ,সরকারি আইন কর্মকর্তা, বিভিন্ন সংস্থা, সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল পুষ্পাঞ্জলি অর্পন করেন।
মৌলভীবাজার জেলা বিএনপি,সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি,মৌলভীবাজার জেলা ছাত্র দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ, মৌলভীবাজার প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতি, আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা সমবায় অফিস,ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন,জেলা সাংবাদিক ইউনিয়ন,নার্সিং ইন্সটিটিউট,অনলাইন প্রেসক্লাব,বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গল,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, হোয়াইট পার্ল শিক্ষা পরিবার, মৌলভীবাজার বিআরটিএ, অফিস,বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান এবং সরকারি ও আধাসরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
