মৌলভীবাজার প্রতিনিধিঃ


বেগম খালেদাজিয়ার রোগমুক্তি কামনায় মৌলভীবাজার জেলা বিএনপির উদ্দোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মৌলভীবাজার হযরত শাহ মোস্তফা দরগা মসজিদে ১ ডিসেম্বর সোমবার বাদ আছর খতমে শিফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন
জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য বকসী, মিসবাউর রহমান, মো. হেলু মিয়া, মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফয়সল আহমদ, মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল,জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন
জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিনের অসুস্থ, নেত্রীর রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য আমরা সকল স্তরের মানুষের কাছে দোয়ার আহ্বান জানাই। আল্লাহ যেন তাকে শারীরিকভাবে সুস্থ করে দেন, যাতে তিনি আবার দেশের কল্যাণে, গণতন্ত্রের অগ্রযাত্রায় সক্রিয়ভাবে কাজ করতে পারেন।
সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন,
“দেশনেত্রীর সুস্থতা শুধু বিএনপির নয়, পুরো জাতির জন্য গুরুত্বপূর্ণ। আমরা প্রার্থনা করি মহান আল্লাহ পাক যেনো উনাকে পরিপূর্ণ সুস্থ করে দেন, যাতে তিনি আবার দেশের কল্যাণে মানব সবায় এগিয়ে আসতে পারেন
দোয়া মাহফিল শেষে উপস্থিত আলেম-উলামা,দলীয় নেতাকর্মী এতিম ছাত্র ও উপস্থিত সকলের মাঝে শিরনী বিতরণ করা হয়।
