শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ - ৩০ শে মে ২০২৬ সকাল
প্রচ্ছদজেলার খবর১১ নং মোস্তফাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক।

১১ নং মোস্তফাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ২৩ নভেম্বর রবিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার রাজনগর ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের সমর্থনে উঠান বৈঠকের আয়োজন করা হয়।আসন্ন নির্বাচনে মোস্তফাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের তথা প্রত্যেকটি বাড়ি ঘর ও জনসাধারণের কাছে দে-শ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম সর্বত্রে পৌঁছে দিতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা আশান্বিত করেন, তারেক রহমানের ৩১ ধফা বাস্তবায়নের লক্ষ্য উদ্দেশ্য ও দে-শ কে পুনরুজ্জীবিত করে একটি উন্নয়নশীল দে-শ গড়ার প্রত্যয়ের বার্তা জনসাধারণের দ্বার গোড়ায় পৌঁছাতে আশাবাদ ব্যক্ত করেন, এবং ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান কে বিজয়ী করতে ভোটারদের দোয়া আশীর্বাদ ও সহযোগিতা কামনা করে, ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাই একযোগে নিরলসভাবে কাজ করতে অঙ্গীকার বদ্ধ হন। এবং নাসের রহমান কে বিজয়ী করতে ইউনিয়নবাসির পুর্ণ সমর্থন ও শতভাগ আস্থা আছে বলে উপস্থিত নেতৃবৃন্দরা নিশ্চিত করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর থানা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মারুফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ,মোঃ ইমরান আহমদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন,ও সভাপতি, ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন বিএনপি, মোঃ মজনু মিয়া সাধারণ সম্পাদক ১১ নং মোস্তফা পুর ইউনিয়ন বিএনপি,সভাপতিত্ব করেন মোঃ মোবারক মিয়া সভাপতি ৮ নং ওয়ার্ড বিএনপি, সঞ্চালনা করেন মোঃ সাহেদ আহমদ সাধারণ সম্পাদক ৮ নং ওয়ার্ড বিএনপি,উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোঃ উজ্জল আহমদ সহ সাধারণ সম্পাদক ১১ নং মোস্তফা পুর ইউনিয়ন বিএনপি,মোঃ নজরুল ইসলাম সিনিয়র সাধারণ সম্পাদক, ১১ নং মোস্তফা পুর ইউনিয়ন বিএনপি,রুহেল আহমদ সাংগঠনিক সম্পাদক ১১ নং মোস্তফা পুর ইউনিয়ন বিএনপি,আব্দুর রহমান আশিক সাবেক প্রচার সম্পাদক মৌলভীবাজার জেলা বিএনপি,সেজুল ইসলাম সাবেক জেলা ছাত্র দল নেতা ও
মোঃ বদরুল হোসেন সদস্য সচিব জিসাস মৌলভীবাজার জেলা শাখা

রিলেটেড

জনপ্রিয়