জেলা প্রতিনিধি মৌলভীবাজার।




মৌলভীবাজারে নাসের রহমানের গণসংযো
মৌলভীবাজার সদর উপজেলার ৭ নং চাঁদনীঘাট পূর্ব ইউনিয়নের শ্যামরকোনা, শিমূলতলা ও নতুন বাজারে ১৮ নভেম্বর মঙ্গলবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত গণ সংযোগ করেন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার রাজনগর ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান, তিনি ৩ টি বাজারের প্রতিটি দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ি ও পথচারীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন,
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য, মৌলভীবাজার–৩ আসনের দলীয় মনোনীত প্রার্থী এম নাসের রহমান গণসংযোগ শেষে সাংবাদিকদের জানান,আজকে আমরা চাঁদনীঘাট পূর্ব ইউনিয়নের শ্যামরকোনা, শিমূলতলা আর নতুন বাজারের প্রায় সব দোকানে দোকানে গিয়ে গণসংযোগ করেছি।গণ সংযোগ কালে আমরা একটি জিনিস অনুধাবন করতে পারলাম যে ধানের শীষের প্রতি মানুষের শতভাগ আস্তা ও পুর্ণ সমর্থন রয়েছে আমরা আশাবাদী আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের বিপুল বিজয় হবে ইনশাআল্লাহ, গণসংযোগ শেষে এম নাসের রহমান একথা বলেন। তিনি আরো বলেন-
“মানুষের ভালোবাসা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আগামী নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে বলে আমি অত্যন্ত আশাবাদী।”
গণসংযোগে অংশ গ্রহন করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য বকসী মিসবাউর রহমান, সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বদরুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মজনু, সিনিয়র সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ, জেলা যুবদলের সহসভাপতি মো. জিল্লুর রহমান, শ্যামলী সুত্রধর, ছাত্র দল যুবদল ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
গণসংযোগের সময় নাসের রহমানকে কাছে পেয়ে উপস্থিত। দোকানদার, পথচারী, সাধারণ মানুষ—হাত মেলান, হাসিমুখে কথা বলেন, ধানের শীষের পক্ষে সর্ব সম্মতি ক্রমে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

