জেলা প্রতিনিধি মৌলভীবাজারঃ


৫ নং আখাইলকুড়া ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত।
মৌলভীবাজার সদর উপজেলার ৫ নং আখাইলকুড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ২০ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় আখাইলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক খালেদ চৌধুরীর বাসভবনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়, সভায় দলের বিভিন্ন আভ্যন্তরিন বিষয়াদির উপর উন্মুক্ত আলোচনা করা হয়,এবং স্থানীয় নেতাকর্মীদের সাবেক রাষ্ট্রপ্রতি শহিদ জিয়াউর রহমানের আদর্শকে লালন করে,তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলকে সুসংগঠিত ও দলের ভাবমূর্তি রক্ষায় সবাই ঐক্যবদ্ধ হয়ে যার অবস্থান থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দলকে বিজয়ী করতে ধৃঢ়তার সহিত কাজ করে যেতে হবে,এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার রাজনগর ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান কে বিজয়ী করতে নেতৃবৃন্দকে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়। উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, সিনিয়র সহসভাপতি সাদিকুর রহমান সাদিক,যুগ্ম সাধারন সম্পাদক শফিউর রহমান শফি, সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ, সভাপতিত্ব করেন ৫ নং আখাইলকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুজ্জামান,সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক খালেদ চৌধুরী,এসময় ৫ নং আখাইলকুড়া ইউনিয়ন বিএনপির ৯ টি ওয়ার্ড থেকে আগত সভাপতি সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

