বৃহঃস্পতিবার, ২২শে শ্রাবণ ১৪৩৩ - ৬ ই আগস্ট ২০২৬ সন্ধ্যা

শিরোনামঃ

প্রচ্ছদআইন আদালতবড়লেখায় আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ চোরাকারবারি গ্রেফতার।

বড়লেখায় আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ চোরাকারবারি গ্রেফতার।

জেলা প্রতিনিধি মৌলভীবাজারঃ

বড়লেখায় আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও সিএনজিসহ চোরাকারবারি গ্রেফতার

বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও একটি সিএনজি অটোরিকশাসহ একজন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

গতকাল ২৫ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে দাসেরবাজার ইউনিয়নের গোয়ালটাবাজার সংলগ্ন বড়লেখা-বিয়ানীবাজার রোডে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৪০০ প্যাকেট ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি (মোট ১০,০০০ শলাকা) ও চোরাচালানে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

এ সময় চোরাকারবারি সোহেল আহমদ খানকে (৪০) ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেও একাধিক চোরাচালান মামলা রয়েছে।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ (২৬ আগস্ট) আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

রিলেটেড

জনপ্রিয়