শনিবার, ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ - ৩০ শে মে ২০২৬ ভোর
প্রচ্ছদআইন আদালতসিলেট রেঞ্জের শ্রেষ্ঠ জেলা মৌলভীবাজার।

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ জেলা মৌলভীবাজার।

জেলা প্রতিনিধি মৌলভীবাজারঃ

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ জেলা মৌলভীবাজার।

সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে জুলাই মাসের পারফরম্যান্স বিবেচনায় শ্রেষ্ঠ জেলার পুরস্কার লাভ করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। 

 (২৬ আগস্ট) সকালে সিলেট রেঞ্জ পুলিশের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই/২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের  ডিআইজি মোঃ মুশফেকুর রহমান  পুলিশ সুপার  এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম- সেবার হাতে শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার তুলে দেন। 

সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, আসামি গ্রেফতার, মাদক ও চোরাচালান উদ্ধার, ক্লু-লেস মামলা উদঘাটন, ট্রাফিক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সন্তোষজনক পারফরম্যান্স বিবেচনায় এই পুরস্কার প্রদান করা হয়।

রিলেটেড

জনপ্রিয়