শনিবার, ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ - ৩০ শে মে ২০২৬ ভোর
প্রচ্ছদজেলার খবরশাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ডাক্তার ফজলুর...

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ডাক্তার ফজলুর রহিম কায়সার।

বিশেষ প্রতিনিধিঃ

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি ২০২৫- ২০২৭ সেশনের জন্য সভাপতি মনোনীত হয়েছেন স্বনামধন্য চিকিৎসক, শিক্ষাবিদ অধ্যাপক ডাক্তার ফজলুর রহিম কায়সার।

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা সংস্থা দি সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ অধ্যাপক ফজলুর রহমান তাঁকে সভাপতি হিসেবে মনোনয়ন প্রদান করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদনের মাধ্যমে ২০/৮/২০২৫ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

অধ্যাপক ডা: ফজলুর রহিম কায়সার ১৯৫৯ সালের ১লা মার্চ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ৭ নং লক্ষনাবন্দ ইউনিয়নের দক্ষিন ভাগ গ্রামের সম্ভ্রান্ত পরিবারের আব্দুল ওয়াব ও ফাতেমা আহমেদের ৫ ছেলের মধ্যে সবার বড় ছেলে

তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে ১৯৮৪ সালে এমবিবিএস ডিগ্রী পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ইনস্টিটিউট প্রিভেনটিভ এন্ড সোশ্যাল মেডিসিন থেকে ১৯৯৬ সালে এম.ফিল.ডিগ্রী অর্জন করেন।

কর্মজীবনে তিনি বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হয়ে ১৯৮৫ সালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ২০০৯ সালে কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান হিসেবে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। পরবর্তীতে সিলেট উইমেন্স মেডিকেল-এ যোগদান করে বিভাগীয় প্রধান, ভাইস-প্রিন্সিপাল, প্রিন্সিপালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ এবং সিলেট উইমেন্স নার্সিং কলেজেরও সভাপতির দায়িত্ব পালন করছেন।
দেশ-বিদেশের খ্যাতনামা জার্নালে তাঁর অর্ধশতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি ২ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক

রিলেটেড

জনপ্রিয়