শুক্রবার, ২২শে শ্রাবণ ১৪৩৩ - ৭ ই আগস্ট ২০২৬ রাত

শিরোনামঃ

প্রচ্ছদআইন আদালতকারো সঙ্গে কারও ডিসপোর্ট থাকতেই পারে মতবিরোধ হতেই পারে তার জন্য নৃশংশভাবে...

কারো সঙ্গে কারও ডিসপোর্ট থাকতেই পারে মতবিরোধ হতেই পারে তার জন্য নৃশংশভাবে মেরে ফেলা এটাতো কারো কাম্য নয় এম নাসের রহমান।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

‘কারো সঙ্গে কারও ডিসপোর্ট থাকতেই পারে মতবিরোধ হতেই পারে তার জন্য নৃশংশভাবে মেরে ফেলা এটাতো কারো কাম্য নয় এম নাসের রহমান।


মৌলভীবাজার শহরের সদাইপাতি ব্যবসায়ি শাহ ফয়জুর রহমান রুবেল হত্যাকান্ড নিয়ে মৌলভীবাজার-রাজনগর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেন- ‘‘কিছুদিন আগেও একজন ইয়াং এডভোকেটকে মৌলভীবাজার পৌরসভার সম্মুখে ছুরিকাঘাত করে হত্যা করা হলো । কারও সঙ্গে কারও ডিসপোর্ট থাকতেই পারে মতবিরোধ হতেই পারে তার জন্য এভাবে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে কাউকে নৃশংশভাবে মেরে ফেলা এটাতো কারও কাম্য নয়, এসব তো আমাদের মৌলভীবাজারে আগে কখনো দেখিনি। এখন জানিনা কেন এগুলি হচ্ছে। এটা অত্যান্ত ন্যাক্কারজনক ঘটনা, যারা এ হত্যাকান্ড ঘটিয়েছে,আমার তো মনে হয়না এরা মৌলভীবাজারের মানুষ। বাইরের হতে পারে। কয়েকমাস আগে এক এডভোকেটকে মেরেফেলা হলো এরা টোকাই বাচ্চারা ছিল’।
নাসের রহমান বলেন-‘এগুলির ব্যাপারে সকলকে আরোে সচেতন হওয়া দরকার। যারা পৌরসভার বাসিন্দা আছেন,গুন্ডাছেলেফেলেদের ব্যাপারে এগুলোরে ধরিয়ে দেওয়া সবার নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব। আপনার সামনে যদি এখন কাউকে পিটিয়ে মারে আর আপনি বসে বসে ভিডিও করেন তাহলে আপনিও তো মানুষ না এটা প্রকৃত কোন মানুষের কাম্যনয়, এভাবে আমরা যদি নির্লিপ্ত থাকি তাহলে এধরণের ঘটনা আরও ঘটবে। এবং নির্লিপ্ততা অত্যান্ত ডেঞ্জারেস জিনিস। অপকর্ম যারা করে তাদের সহায়তা করার মতো। ব্যবসায়ি এ ভদ্রলোক নিশ্চই একজন ভাল মানুষ ছিলেন। আমি আশার সময় দেখে আসলাম উনার ব্যবসা প্রতিষ্ঠান একটি জনবহুল ব্যস্থতম এলাকায় উনার দোকানের সম্মুখে একটি সিএনজি অটোরিকশা স্ট্যন্ড ও আছে যেখানে সবসময় মানুষের সমাগম থাকে সেখানে কিভাবে দুষ্কৃতকারীরা একজন মানুষ কে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করতে পারে বোধগম্য নয়, আমি আশা করবো,পুলিশ প্রশাসন খুব দ্রুত গতিতে অভিযানের মাধ্যমে খুব শিগগিরই হত্যাকারীদের গ্রেফতার করতে সম্ভব হবে। এধরনের নৃশংস হত্যাকারিদের খুব শিগগিরই গ্রেফতার করা দরকার, এবং এই ব্যাপারে আমি পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো।
তিনি আরও বলেন-‘এই ধরনের হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের যদি কঠিন শায়েস্তা না করতে পারি তাহলে এই মৌলভীবাজারের শান্তিপ্রিয় এলাকার পরিবেশে নষ্ঠ হয়ে যাবে, এজন্য সকলের সম্মিলিত প্রচেষ্ঠার প্রয়োজন।
৯ আগস্ট শনিবার দুপুর দুইটার সময় মৌলভীবাজার শহরের বর্ষিজোড়া মাইজপাড়া দাখিল মাদ্রাসা মাঠে শহরের রুবেল হার্ডওয়্যার ও সদাইপাতি ও এফ আর ট্রেডিং এর স্বত্বাধিকারী শাহ ফয়জুর রহমান রুবেলের জানাজার নামাযের আগে বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন বলেন-‘এ ধরণের নৃশংশ হত্যাকান্ডের আমরা প্রতিবাদ করি। বড় ভাল মানুষ ছিলেন তিনি’। আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা বলবো যত দ্রত সম্ভব আইনের আওতায় এনে হত্যাকারীদের বিচার হোক’।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ব্যবসায়ি রুবেলকে তার সহপাঠি জানিয়ে বলেন-‘আপনারা সকলে সচেতন হোন।
নিহতের ছেলে সোহান বলেন- এ রাস্ট্রের প্রতি,আমাদের আস্থা আছে,আশা করি আমরা ন্যায় বিচার পাবো।
উল্লেখ্য গত বৃহস্পতিবার সন্ধ্যার পর শাহ ফয়জুর রহমান রুবেল নিজ দোকানে বসে ছিলেন ব্যবসায়ী রুবেল। এসময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। ব্যবসায়ী রুবেল আহমদ এর বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন- এখন পর্যন্ত এঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
তিনি জানান, খুনিদের বের করার জন্য আমরা কাজ করতেছি,আমরা উদঘাটনের চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ দ্রুতই এটা উদঘাটন করতে পারবো বলে আমরা আশাবাদী।

রিলেটেড

জনপ্রিয়