শনিবার, ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ - ৩০ শে মে ২০২৬ ভোর
প্রচ্ছদকৃষিউলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নিজস্ব প্রতিনিধিঃ

উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসায় পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের অংশগ্রহণে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন মাদ্রাসার অধ্যক্ষ ও পরিবেশবান্ধব সমাজ গঠনে নিবেদিত সংগঠক মুফতি মাওলানা বশির আহমদ। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও সবুজায়নের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অধ্যক্ষ বশির আহমদ বলেন, “পরিবেশ রক্ষা দূষন মুক্ত পরিবেশ ও মুক্ত অক্সিজেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগানোর বিকল্প নেই।” তিনি সকল শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিচর্যার আহ্বান জানান।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে দোয়ার মাধ্যমে দেশের কল্যাণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দোয়া করা হয়।

রিলেটেড

জনপ্রিয়