



শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৪:৩০ ঘটিকার সময় মৌলভীবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম সাজ্জাদুর রহমান পুতুল ফাউন্ডেশন, এর আয়োজনে পৌরসভা মিলনায়তনে ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ইফতেখার আহমেদ এর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সদস্য মাহবুব ইজদানী ইমরান এর সঞ্চালনায় পৌরসভা’র সাবেক চেয়ারম্যান মরহুম সাজ্জাদুর রহমান পুতুল এর কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ব্যবসায়ি রাজনীতিবিদ ও সমাজ সেবক মনোয়ার আহমেদ রহমান এর পক্ষ থেকে ২৫৯ জন পৌরসভা’র ৪র্থ শ্রেণির কর্মচারী ও পরিচ্ছন্ন কর্মচারীদের পরিবারের মধ্যে “শীতবস্ত্র ও নগদ অর্থ উপহার প্রদান করা হয়।
শীত বস্ত্র ও নগদ অর্থ বিতরনে আগত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজিবী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ এমএ আহাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ ইউসুফ আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন সাজ্জাদুর রহমান পুতুল ফাউন্ডেশনের সদস্য শহিদ আহমেদ জুনেদ, আবুল কালাম, হানিফ মোহাম্মদ খাঁন নিয়াজ, সাইফুল ইসলাম সোহেল প্রমুখ।
