
মৌলভীবাজার জেলার বৃহত্তম মেধাবৃত্তি পরীক্ষা থাস্ট ফর নলেজের মেধাবৃত্তি পরীক্ষার প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলা থেকে ৩ সহস্রাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে ১৩১ জন বিজয়ী হয়েছে। শনিবার ৮ ফ্রেব্রুয়ারি দুপুর ১২ ঘটিকার সময় মৌলভীবাজার জেলা শিল্পকলা অডিটোরিয়াম হল রুমে থ্রার্স্ট ফর নলেজের সভাপতি বকসী মিসবাহ্ উর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা বশির আহমদের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (নিরীক্ষা ও আইন অনুবিভাগ) অতিরিক্ত সচিব বদরুন নাহার এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক বকসী ইকবাল আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনসুর আলমগীর, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. আবু ইউসুফ মো. শেরউজ্জামান, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শামছুল ইসলাম, মৌলভীবাজার সরকারি কলেজ হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. শরিফুর রহমান। সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, মৌলভীবাজার জজ আদালতের স্পেশাল পিপি এডভোকেট বকশী জুবায়ের আহমদ। এসময় বক্তব্য রাখেন শিক্ষক মোতায়ের হোসেন ভূইয়া ও শিক্ষার্থী উত্তরা রায়। পরে অতিথিরা মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ ১৩১ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ ১ লাখ ৫৬ হাজার টাকা ও শিক্ষা উপকরণ বাবদ আরও ১ লাখ ৫০ হাজার টাকা, সম্মাননা স্মারক এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
