শনিবার, ৪ঠা আশ্বিন ১৪৩৩ - ১৯ শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর
প্রচ্ছদখেলাধুলাবাহারমর্দান সমাজকল্যাণ সমিতির উদ্যোগে এম সাইফুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা...

বাহারমর্দান সমাজকল্যাণ সমিতির উদ্যোগে এম সাইফুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন বিগত সরকারের সময়ে ব্যাপকভাবে টাকা পাচার ও লুট হয়েছে, অথচ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সঞ্চয়ে সাইফুর রহমান গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন বিগত সরকারের সময়ে ব্যাপকভাবে টাকা পাচার ও লুট হয়েছে, অথচ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সঞ্চয়ে সাইফুর রহমান গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান সমাজকল্যাণ সমিতির উদ্যোগে এম সাইফুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফাইনালে বালাগঞ্জ ও হবিগঞ্জ টিম মুখোমুখি হয়। খেলায় চ্যাম্পিয়ন হয় বালাগঞ্জ টিম এবং রানার্সআপ হয় হবিগঞ্জ টিম ।খেলা শেষে রুহুল কবির রিজভী চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমের হাতে পুরস্কার তুলে দেন।


এসময় তিনি আরো বলেন আজকের এই স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা এই খেলায় এখানে আমার সঙ্গে উপস্থিত হয়েছেন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক দক্ষ সংগঠক ছাত্র জীবন থেকে আমার সহকর্মী জিকে গউছ। উপস্থিত আছেন মৌলভীবাজার ও রাজনগর ৩ আসনের সাবেক সংসদ সদস্য মৌলভীবাজার বাসির আগামী দিনের উন্নয়নের রুপকার এবং যার আমন্ত্রণে আজ আমি এখানে এসেছি তিনি শুধু মৌলভীবাজার নয় সিলেট নয় সারা বাংলাদেশের গর্ব জনাব সাইফুর রহমানের সাহেবের জৈষ্ঠ পুত্র জনাব নাসের রহমান। আসলে উনার স্মৃতি নিয়ে এই ফুটবল টুর্নামেন্ট আমি তার সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে কথা বলা খুব কঠিন,জিয়াউর রহমানের নেতৃত্বে যিনি দেশের জন্য আন্তর্জাতিক সম্মান বয়ে এনেছেন, যিনি দেশের ভন্ডুল অর্থনিতিকে একটি মজবুত ভিত্তির উপর দাড় করিয়ে ছিলেন, দুর্ভিক্ষের দেশ থেকে একটি উৎপাদনশীল দেশে পরিনত করেছিলেন, সাধারণ মানুষ হিসেবে তার স্মৃতি চারন করছি এটা নয় বরং তিনি ছিলেন একজন মহিমান্বিত মানুষ এই দেশকে তলা বিহীন ঝুড়ি থেকে চাল রপ্তানি কারক দেশে পরিনত করার ক্ষেত্রে যার বিশেষ অবদান রয়েছে, জিয়াউর রহমানের সময়ে যার অর্থনৈতিক নিতি এবং পলিসির কারনে বাংলাদেশের অত্যন্ত গরিব মানুষ কমপক্ষে একবেলা খেতে পারে, সেই নিশ্চয়তা যিনি সৃষ্টি করেছিলেন যার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে তিনি এম সাইফুর রহমান, আর যদি উন্নয়নের কথা বলি তাহলে বলবো সেই উন্নয়নের রুপকার জনাব এম সাইফুর রহমান। তিনি বলেন আওয়ামী লীগ এক ধ্বংস শাসন জনগণের উপর চাপিয়ে দিয়ে জনগনকে নিশ্বাস নেয়ার কোন সুযোগ না দিয়ে এক রুদ্ধশাস পরিস্থিতির মধ্যে যারা জাতিকে ফেলে দিয়ে ছিলো গোটা জাতি যখন গুম খুনের আতংকে দিন যাপন করছিলো, তখন সেই সময় আমাদের মনে পড়ে যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও এম সাইফুর রহমানের মতো মানুষ যিনি জিয়াউর রহমানের এডভাইজার হিসেবে কাজ করছিলেন। একদিকে ছিলো মানুষের কথা বলার স্বাধীনতা গণতান্ত্রিক স্বাধীনতা, অন্য দিকে ছিলো একটি জনবান্ধন নিতির মধ্যে দেশকে উন্নয়ন উৎপাদনের দিকে নিয়ে যাওয়া, যে মহান ব্যক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে সৎ পরামর্শ দিয়ে সু পরামর্শ দিয়ে এই জাতিকে নিজের পায়ে দাঁড়ানোর বন্ধোবস্তু করেছিলেন ইনি ছিলেন সেই ব্যক্তি যে আন্তর্জাতিক ভাবে সম্মানিত হয়েছিলেন বিশ্ব ব্যংক এবং আন্তর্জাতিক মুদ্রা যে সংস্থা আই এম এফ তার চেয়ারম্যান হয়েছিলেন সে ব্যক্তি কোন সাধারণ মানুষ হতে পারেনা,যখন আমরা দেখি দেশের টাকা পাচার হয়ে যায়, পদ্মা সেতুর নামে ফ্লাইওভারের নামে মেঘা প্রজেক্টের নামে বিদেশ থেকে রিন নিয়ে এসে সেই টাকা তছরুপ করে, আমরা যখন দেখি ছেলের নামে মেয়ের নামে,ভাগ্নার নামে ভাগ্নির নামে লন্ডনে ফ্লাট কেনা হয়,তখন আমাদের গভীর শ্রদ্দায় মনে পড়ে এম সাইফুর রহমান সাহেবের মতো মহিমান্বিত মানুষের কথা, যিনি এই দেশের তহবিল সঞ্চয় করেছেন, জাতীয় সঞ্চয়কে বৃদ্ধি করেছেন,যিনি একজন দক্ষ অর্থনিতিবীদ হয়েও নিজ দেশকে স্বাবলম্বী করেছিলেন, সেই সমস্ত মেধাবী এবং যোগ্য মানুষরা এই দেশের নেতৃত্ব দিয়েছেন,এবং তাদের নামে একটি টাকাও এদিক সেদিক করার কোন অভিযোগ কেউ করতে পারেননি, আমরা সেই মানুষের সাহায্য পেয়েছি, আমাদের সবচেয়ে বড় পাওনা।নাসের রহমান তার সন্তান হিসেবে আমরা তার কাছ থেকে অনেক গুণাবলি পেয়েছি,অনেক দুঃখ কস্ট জুলুম নির্যাতনের মধ্যেও মৌলভীবাজার বাসিকে সে কখনো ভুলেনি, মৌলভীবাজার বাসির সুখ দুঃখ আনন্দ বেদনা প্রত্যেকটির সঙ্গে নাসের রহমান নিজেকে জড়িয়ে রেখেছেন, নাসের রহমান তার বাবার কাছ থেকে জনবান্ধন বৈশিষ্ট্য তিনি পেয়েছেন,মৌলভীবাজার এলাকাটি যে সাইফুর রহমানের নামে ধন্য সেই এলাকাটি আগামী দিনে আরো ভালো উন্নয়ন উৎপাদনের খাত হবে এবং সেইটির রুপকার হবেন নাসের রহমান, এটা আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি।আমি অত্যান্ত গর্বিত আজকে আমার পৃত্রি তুল্য যিনি জাতীয় নেতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ। আমরা ছাত্র নেতা ছিলাম তখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে আমার মতো একজন ক্ষুদ্র মানুষ কে যিনি একটি ব্যংকের চেয়ারম্যান বানিয়েছিলেন, আমার উপর উনার যে অগাদ বিশ্বাস ও আস্তা ছিলো মনে হয় আমি সেটা রাখতে পেরে ছিলাম বলেই তিনি সেটা করেছিলেন। এসময় উপস্থিত ছিলেন – বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদস্য বকসী মিছবাউর রহমান, ফখরুল ইসলাম,মো: আব্দুল মুকিতসহ সাইফুর রহমানের পরিবারের সদস্যরা

রিলেটেড

জনপ্রিয়