শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ - ৩০ শে মে ২০২৬ সকাল
প্রচ্ছদআন্তর্জাতিকঐক্যবদ্ধ কাজ করি কুষ্ঠ মুক্ত দেশ গড়ি,এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারে বিশ্ব...

ঐক্যবদ্ধ কাজ করি কুষ্ঠ মুক্ত দেশ গড়ি,এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

‘ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে রেলী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে। লেপ্রা বাংলাদেশ ও হীড বাংলাদেশ দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এসব কর্মসূচির আয়োজন করে সিভিল সার্জন, মৌলভীবাজার।
দিবসটি উপলক্ষে রবিবার (২৬ জানুয়ারি) সকালে মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে একটি রেলী বের করা হয়। রেলিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ের ইপি আই ভবন সম্মুখে এসে শেষ হয়ে পরে মিলনায়তনে মৌলভীবাজার সিভিল সার্জন ডাঃ মামুনুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মরাদে আলম, ডাঃ রবিউল সানি সদর প্রোগ্রাম অর্গানাইজার মো. আব্দুর রব জাকারিয়া, দিনকাল প্রতিনিধি সৈয়দ মমসাদ আহমদ সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, পুলিশ পরিদর্শক মোঃ ইব্রাহিম খলিল দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রতিনিধি সুস্মীতা দাশ, লেপ্রা বাংলাদেশ এর মৌলভীবাজার প্রতিনিধি মোঃ জিয়াউর রহমান, হীড বাংলাদেশ এর পরেশ চন্দ্র দেবনাখ।
বক্তারা বলেন, কুষ্ঠ একটি প্রাচীনতম রোগ। এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। প্রাথমিক পর্যায়েই নিয়মিত চিকিৎসা নিলে সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব। তারা বলেন, এটা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। সরকারের পাশাপাশি সবাইকে এ ব্যাপারে জোরালো ভূমিকা রাখতে হবে।

রিলেটেড

জনপ্রিয়