মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার সদর উপজেলার ১ নং খলিলপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব খলিলপুর ও ৬ নং ওয়ার্ডের পূর্ব লামুয়া (পংমধপুর) দু গ্রামবাসির মধ্যে বিলের মাছ ধরাকে কেন্দ্র করে গত ২৮/৭/২০২৪ তারিখ ভোরে এলাকাবাসি দু পক্ষেের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে ঘটনাস্থলে পংমধপুর গ্রামের খালেদ মিয়ার ছেলে মোঃ রেদোয়ান মিয়াকে লেপাছ মিয়া গংরা জন সম্মুখে প্রকাশ্যে গুলি করে মুমুর্ষ অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ রেদোয়ান মিয়াকে উদ্ধার করে সিলেট এম এজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত রেদোয়ান মিয়ার নিকট আত্মীয় রেশনা বেগম বাদি হয়ে জি আর ২১৫/২৪ ইং ২৩ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার হত্যা মামলার এজাহার নামীয় ২ নং অন্যতম আসামী লেপাছ মিয়া দীর্ঘ দিন পলাতক থাকার পর গত ৬ জানুয়ারি ২০২৫ সোমবার মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করলে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালত মোঃ লেপাছ মিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরন করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাস মামলার তথ্য উপাথ্য সংগ্রহ ও ঘটনার সুষ্ট তদন্তের সার্থে আসামীকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করে আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করিলে, আসামী পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আসামীর জামিন আবেদন করেন উভয় পক্ষের আবেদন শুনানি শেষে আসামী লেপাছ মিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মৌলভীবাজার।মামলার তদন্ত কারী পুলিশ কর্মকর্তা শিপু কুমার দাশ মুঠোফোনে জানান মামলার তথ্য উপাথ্য সংগ্রহ ও মামলার সুষ্ট তদন্তের সার্থে আসামীকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হওয়ায় মাননীয় আদালতে রিমান্ডের প্রেয়ার দেয়ার প্রেক্ষিতে মাননীয় আদালত আসামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

