বুধবার, ২০শে শ্রাবণ ১৪৩৩ - ৫ ই আগস্ট ২০২৬ রাত

শিরোনামঃ

প্রচ্ছদখেলাধুলাসোনার বাংলা আদর্শ ক্লাবের ২০২৫ সালের প্রকাশনার মোড়ক উন্মোচন ও এশিয়া কাপ...

সোনার বাংলা আদর্শ ক্লাবের ২০২৫ সালের প্রকাশনার মোড়ক উন্মোচন ও এশিয়া কাপ জয়ী ইমনকে সংবর্ধনা।

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারঃ

সোনার বাংলা আদর্শ ক্লাবের ২০২৫ সালের প্রকাশনার মোড়ক উন্মোচন ও এশিয়া কাপ জয়ী ইমনকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

মৌলভীবাজার সদর উপজেলার এতিহ্যবাহী সামাজিক সংগঠন সোনার বাংলা আদর্শ ক্লাব-এর ২০২৫ সালের নববর্ষের প্রকাশনার মোড়ক উন্মোচন ও এশিয়া কাপ জয়ী ইকবাল হোসেন ইমন-কে সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৭ ঘটিকার সময় ক্লাব কার্যালয়ে সোনার বাংলা আদর্শ ক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ টিপুর পরিচালনায় ও সোনার বাংলা আদর্শ ক্লাবের সভাপতি রিপন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানা নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাম্মু চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি নজমুল আহমদ চৌধুরী, হাফিজ জুবায়ের আহমেদ, সহ-সম্পাদক পবলু মিয়া, সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ, অর্থ সম্পাদক হুমাউন কবির, যুব ও ক্রীড়া সম্পাদক হৃদয় আহমেদ, হাসান আহমেদ, সুফায়েল আহমেদ, নেছার আহমদ, জায়েফ আহমেদ, মাহিদ হোসেন, রায়হান আহমেদ, কিবরিয়া আহমেদ, ফয়েজ আহমেদ, ইয়ারুফ মিয়া, সজিব আহমেদ, নয়ন দেব প্রমুখ।

রিলেটেড

জনপ্রিয়