মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত।
২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকার সময় মৌলভীবাজার পৌর মিলনায়তন হলরুমে মৌলভীবাজার জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়, সভায় সর্ব সম্মতি ক্রমে সিদ্ধান্ত হয় যে মৌলভীবাজার জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ৩ জন এবং স্বস্ব উপজেলায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অবস্থানরত সদস্য বৃন্দ দায়িত্ব পালন করবেন সকল উপজেলা ও পৌরসভা বিএনপির কর্মী সভার আয়োজন জেলা থেকে নির্ধারিত তারিখ সর্ব সম্মতি ক্রমে গৃহিত হয়।সভায় আরো সিদ্ধান্ত হয় যে গত ২৬ নভেম্বর সিলেট বিভাগে ৩১ ধফার আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ ব্যাপারে সিলেটের মতো মৌলভীবাজার জেলা সদরে একটি কর্মশালা করার সিদ্ধান্ত সর্ব সম্মতি ক্রমে গৃহিত হয়।বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক,জেলা বিএনপির সদস্য মৌলভী আবদুল ওয়ালি সিদ্দিক, জেলা বিএনপির সদস্য এডভোকেট আবেদ রাজা,মোশাররফ হোসেন বাদশা,আব্দুল মোকিত, বকসি মিছবাউর রহমান, মতিন বক্স, আশিক মোশারফ, নাছির উদ্দীন মিঠু,হেলু মিয়া, আব্দুল হাফিজ জিতু, আব্দুর রহিম রিপন, এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মুহিতুর রহমান হেলাল,মাহমুদুর রহমান,মনোয়ার আহমেদ রহমান,মাহবুব ইজদানি ইমরান,বকশি জোবায়ের আহমেদ,আবুল কালাম বেলাল,স্বাগত কিশোর দাশ চৌধুরী, গাজি মারুফ আহমেদ,আব্দুল হক, দুরুদ আহমদ, আশরাফুজ্জামান খান নাহাজ,সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, আনিসুজ্জামান বায়েছ,মহসিন মিয়া মধু,জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন বক্তব্যকালে বলেন,৩১ ধফার আলোকে কর্মশালা ব্যাপারে পরবর্তীতে তারিখ ও সময় জানানো হবে বিগত সৈরাচারি অবৈধ সরকারের আমলে স্ব স্ব উপজেলা ও পৌরসভায় যারা আন্দোলন সংগ্রামে উপস্থিত থেকে কেন্দ্রীয় কর্মসুচিকে সফল এবং সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন হামলা মামলার সিকার হয়েছেন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন ত্যাগ সিকার করেছেন কমিটিতে অবশ্যই তাদেরকে যথাযথ মুল্যায়ন করা হবে।



