মৌলভীবাজার প্রতিনিধিঃ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে সাধারণ ছাত্র জনতা।
২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকার সময় প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়ে মিছিলটি শহরের চৌমুহনা পয়েন্টে গিয়ে শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আহমদ মম, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার মৌলভীবাজার জেলা সভাপতি আলী রাব্বি রতন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা সাহিত্য সম্পাদক মাওলানা শাহ মুস্তাকীম আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সুমন ভুঁইয়া, নাকিব আহমদ মাহি, আহবাব আল হামিদি, শাহ মিসবাহ, জিয়াউল হকসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
সমাবেশে বক্তারা এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সাইফুল ইসলাম আলিফ একজন আইনজীবী কি অপরাধে তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হলো। এমন অমানবিক, বর্বরোচিত হত্যা কান্ড মেনে নেওয়া হবে না।
