বৃহঃস্পতিবার, ২১শে কার্তিক ১৪৩৩ - ৫ ই নভেম্বর ২০২৬ রাত
প্রচ্ছদজাতীয়শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলামের সাথে বাংলাদেশ ছাত্রকল্যাণ...

শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলামের সাথে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিনিধি দলের সাক্ষাত।

মনুকণ্ঠ নিউজ ডেস্কঃ


শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলামের সাথে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিনিধি দলের সাক্ষাতে শিক্ষা সংস্কার কমিশন গঠনে উপর গুরুত্বারোপ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সংস্কার, শিক্ষানীতি এবং শিক্ষা কারিকুলাম পরিবর্তনের লক্ষ্যে আজ ২৬ নভেম্বর বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলামের সাথে সচিবালয়ে তার কার্যালয়ে সাক্ষাত করেন। ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল সাক্ষাত করেন। এ প্রতিনিধি দলে অন্যান্যদের মধে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দলের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের পরিচালক আরিফুল ইসলাম জিয়া, বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম, পরিচালক, মোঃ আনোয়ার হাবিব কাজল, ও এনসিটিবি’র সিনিয়র বিশেষজ্ঞ মোঃ আবদুল মুমিন মুসাব্বির প্রমুখ।

সাক্ষাত কালে প্রতিনিধি দল বিশেষ সহকারীকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে অনতিবিলম্বে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা জরুরী বলে তাগিদ দেন। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান নির্বাহী পরিচালক নুরে আলম তালুকদার বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর ১০টি কশিশন গঠন করেছে কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় আজ পর্যন্ত শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হয়নি। অথচ শিক্ষাই জাতির মেরুদন্ড। তাই সবার আগে জাতিকে সুষ্ঠ সবলভাবে মাথা উঁচু করে দাড়াতে হলে শিক্ষা ব্যবস্থার সংস্কার অত্যন্ত জরুরী। অনতিবিলম্বে সকল স্ট্যাক হোল্ডারদের সমন্বয়ে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা জরুরী। সাক্ষাতকালে প্রতিনিধি দল বলেন, ফ্যাসিস্ট এবং স্বৈরাচার আওয়ামীলীগ সরকার গত ষোল বছরে শিক্ষা এবং বিচার ব্যবস্থাসহ দেশের সকল সংস্থার অবকাঠামোগুলো ধ্বংস করে দিয়েছে। গত ৫ ই আগস্ট ছাত্র সমাজের নেতৃত্বে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সেই স্বৈরাচার আওয়ামীলীগকে বিতাড়িত করে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছি। তাই এখন সময় এসেছে দেশকে ঢেলে সাজানোর। সরকার যেহেতু ৬টি সংস্কার কমিশন গঠন করেছেন, তাই কালবিলম্ব না করে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা জরুরী। প্রতিনিধি দল বিশেষ সহকারীকে জানান বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট গত ২৪ বছর অর্থ্যাৎ দুই যুগ যাবত দেশের শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছে। তাই ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিনিধিও এ কমিশনে অন্তর্ভুক্ত করতে হবে।
ছাত্রকল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদার সংক্ষেপে গত ২৪ বছরের ট্রাস্টের কার্যক্রম তুলে ধরে বলেন, দেশের শিক্ষার মান উন্নয়নে ছাত্রকল্যাণ ট্রাস্ট, প্রতিষ্ঠাকালীন সময় থেকে ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন কল্যানমূলক কর্মসূচী গ্রহন ও বাস্তবায়ন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত সারা দেশের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় দশ লক্ষ্যাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে। মতবিনিময় কালে ছাত্রকল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক, ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দীন আহমেদের বিশেষ ভুমিকার কথা তুলে ধরেন।

রিলেটেড

জনপ্রিয়