সোমবার, ১৯শে শ্রাবণ ১৪৩৩ - ৩ রা আগস্ট ২০২৬ রাত
প্রচ্ছদজাতীয়জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করলেন জেলা প্রশাসন।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করলেন জেলা প্রশাসন।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করলেন জেলা প্রশাসন

মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে স্মরন সভা এবং আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

(২৬ নভেম্বর) মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক) মোঃ আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে এই স্মরণসভা ও চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন।

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামিমা খন্দকার, জেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী ইয়ামির আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, ছাত্র প্রতিনিধি আবজাল হোসেন, ফখরুল ইসলাম ও উপস্বাস্থ্য প্রতিনিধি মোঃ হাসান সজিব।

স্মরণসভা শেষে অতিথিরা জুলাই-আগস্টে আহত শিক্ষার্থীদের মধ্যে চিকিৎসা খাতে প্রথম ধাপে ১৫ জন শিক্ষার্থীদের কে ৩ লাখ ৯৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।

রিলেটেড

জনপ্রিয়