মৌলভীবাজার প্রতিনিধিঃ


বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, কেন্দ্রীয় কমিটি’র সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপি’র ৩ বারের সাবেক সভাপতি মাহিদুর রহমান এর দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ আগমন উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে ২২ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হলরুমে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এর সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত মতবিনিময় সভায়
বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, কেন্দ্রীয় কমিটি’র সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সভাপতি মাহিদুর রহমান, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, মোশাররফ হোসেন বাদশা, আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, হেলু মিয়া, বকশী মিছবাউর রহমান, মতিন বক্স, মনোয়ার আহমেদ রহমান, আনিছুজ্জামান বায়েছ,
এসময় অতিথি বৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ, যুক্তরাজ্য নর্থ ওয়েষ্ট বিএনপির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ এম সেলিম, সৌদি আরব (পূর্বাঞ্চল) বিএনপির সহ-সভাপতি দুলাল সিদ্দিকী, যুক্তরাজ্য নর্থ ওয়েষ্ট বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা সিরাজুল নবী, জেলা যুবদলে সাধারণ সম্পাদক এমএ মুহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা কৃষক দলের সদস্য সচিব মোনাহিম কবির, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান।
উপস্থিত ছিলেন- মৌলভীবাজার পৌর বিএনপির সাবেক আহবায়ক মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান, জেলা বিএনপির সদস্য মাহাবুব ইজদানী ইমরান, জেলা বিএনপির সদস্য গাজী মারুফ আহমেদ, জেলা বিএনপির সদস্য আশরাফুজ্জামান খাঁন নাহাজ, জেলা বিএনপির সদস্য সেলিম মোহাম্মদ সালাউদ্দিন প্রমূখ।

