মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার সদর উপজেলার ৭ নং চাঁদনীঘাট ইউনিয়নের ছালামিটিলা মাতারকাপন এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসি মোহাম্মদ মাফিকুর রাজা তার নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। ২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকার সময় মৌলভীবাজার প্রেসক্লাবের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রজেক্টরের মাধ্যমে তিনি যুক্তরাজ্য থেকে ভার্চ্যুয়ালি তার লিখিত বক্তব্য তুলে ধরেন। এ সময় তিনি সাংবাদিকদেরও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। লিখিত ও মৌখিক বক্তব্যে মাফিকুর রাজা জানান, তিনি কয়েক দিনের মধ্যে মেয়ের বিয়ে উপলক্ষে তার স্বপরিবার নিয়ে নিজ জন্মভূমিতে আসতে চান। কিন্তু যুক্তরাজ্য প্রবাসি আওয়ামী লীগ নেতা শাজানুর রাজা ও তার ভায়রা ভাই ছালামিটিলার তাজুল মিয়াদের সন্ত্রাসী কার্যক্রলাপে তিনিসহ তার পুরো পরিবার জীবনের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ উৎকন্ঠায় রয়েছেন। শাজানুর রাজা ও তার দলবল যে কোনো সময় তাদের চরম ক্ষতি করতে পারে বলে তিনি আশংকা করছেন, অভিযুক্ত শাজানুর রাজা যুক্তরাজ্য প্রবাসী। সে বঙ্গবন্ধু শিশু একাডেমির যুক্তরাজ্য শাখার সভাপতি।এমনকি তার স্ত্রী রোকশানা রাজা যুক্তরাজ্যে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। সেখানে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী ও সদ্য বিদায়ী হাইকমিশনারসহ হেভিওয়েট নেতাদের সঙ্গে রয়েছে তার গভীর সম্পর্ক । বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শাজানুর রাজা তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার অনেক ক্ষতি করেছে সে দেশে থাকা তার ঘরবাড়ি, ঘরের দেয়াল ও ঘরের আসবাবপত্র সবকিছু ভাঙচুর করে দিয়েছে, তিনি জানান, সঠিক বিচার পাবার আশায় তিনি প্রশাসনসহ বিভিন্ন জায়গায় ধরনা দিয়েও এর সঠিক কোনো প্রতিকার পাননি। কারণ সে সৈরাচার সরকারের সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, এমপি ও ইলিয়াছ উদ্দিন মোল্লা, এমপি ও মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ জিল্লুর রহমান, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা কামাল হোসেন ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের দাপটে সে সবকিছুই ম্যানেজ করে নেয়। দেশ ও যুক্তরাজ্যে আওয়ামী লীগ নেতাদের প্রভাবে সে বেপরোয়া হয়ে উঠে। এখনো শাজানুর রাজা নানাভাবে তার প্রাণনাশসহ ও সহায় সম্পত্তি বিনষ্ট করার চক্রান্তে লিপ্ত রহিয়াছে, সে কিছুদিন পূর্বেও তার বাড়ির কেয়ারটেকারকে সন্ত্রাসী দিয়ে মারধর করে ভয়ভীতি দেখায়। তার ক্রয় কৃত একটি ট্রাকগাড়ি ও জমি যোগাযোগ মুলে জাল কাগজাদি তৈরি করে নিয়ে যায়। তিনি আরো জানান, শাজানুর রাজার সাথে তার পরিচয় যুক্তরাজ্যে। রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে তার সাথে মনমালিন্য সৃষ্টি হয়। এরপর থেকে সে দলীয় পরিচয়ে তার পরিবার ও জানমালের ক্ষতি করতে উঠেপড়ে লেগেই রয়েছে । মাফিকুর রাজা জানান ছাত্র জীবন থেকে তিনি ছাত্রদল ও বিএনপির রাজনীতির সাথে তার সম্পৃক্ত থাকার কারনে বিগত সৈরাচারি সরকারের আমলে শাজানুর রাজা তার উপর অনেক অত্যাচার করেছে।
