মৌলভীবাজার প্রতিনিধিঃ


মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর বাজার সংলগ্ন নতুন ব্রিজ এলাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ সাকিব আহমদ চৌধুরী (১৮) নামে আমেরিকা প্রবাসি এক যুবক মারা গেছে। সাকিব মৌলভীবাজার সদর উপজেলার ৫নং আখাইলকুড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আখাইলকুড়া গ্রামের মৃত কমরু মিয়া চৌধুরীর ছোট ছেলে
(১৩ নভেম্বর) বুধবার রাত ১১ ঘটিকার সময় কামালপুর বাজার ও নতুন ব্রিজ এর মধ্যবর্তি স্থানে এ ঘটনাটি ঘটে।
নিহত সাকিবের ফুফুতো ভাই এমদাদুর রহমান রেনু জানান, সাকিব দীর্ঘ ৫ বছর পর ২ সপ্তাহ আগে পনেরো দিনের জন্য তার মায়ের সঙ্গে আমেরিকা থেকে বাংলাদেশে হলিডে এসেছিলো আগামী পনেরো তারিখে সে আবার আমেরিকা যাওয়ার কথা থাকলেও সাকিবের আর যাওয়া হলোনা বুধবার রাতে সে তাঁর নানাবাড়ি নালিহুরী থেকে তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে নিজেই ড্রাইভিং করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে কামালপুর বাজার ও নতুন ব্রিজ এর মধ্যবর্তী স্থানে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা আরেকটি মোটর সাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার রাত ৭.৩০ মিনিটের সময় তার নিজ বাড়ি আখাইলকুড়া গ্রামে জানাজার নামাজ অনুষ্টিত হবার পর তার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। উল্লেখ্য সাকিব সদর উপজেলার আখাইলকুড়া গ্রামের মরহুম কমরু মিয়া চৌধুরীর ২ ছেলে এক মেয়ের মধ্যে সবার ছোট ছেলে ছিলো।
