মৌলভীবাজার প্রতিনিধিঃ



বুধবার বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন বক্তব্য কালে বলেন, দুই মাস হয়েছে আমি মৌলভীবাজার এসেছি। আমার এই দুইমাসের কর্মকালে আমি প্রায় ৬০ একর অবৈধ জমি উদ্ধার করতে সক্ষম হয়েছি। অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করেছি।
তিনি আরও বলেন, সরকার আমাকে এখানে পাঠিয়েছে জনগনকে সহযোগিতা করার জন্য জনগণের কাজ করার জন্য। আপনারা আমাকে যে কোন সমস্যা হলে জানাবেন আমি ব্যবস্থা নেবো।
মৌলভীবাজারে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়’র অবকাঠামো তৈরি করতে সংশ্লিষ্ট দফতরে প্রস্তাবনা পাঠােেনা হয়েছে। এছাড়াও শ্রীমঙ্গলে রিসোর্ট, মাধবকুন্ড জলপ্রপাত, হামহাম জলপ্রপাত, বাইক্কা বিলসহ জেলার বিভিন্ন স্পটকে আরও আধুনিকায়ন করতেও আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।
পুলিশ সুপার কে এইচ এম জাহাঙ্গীর হোসেন পিপিএম সেবা বক্তব্যে কালে বলেন, আমরা যেটা পারিনি, রাজনীতিবিদরা যেটা পারেনি, ছাত্র-জনতা সেটা করতে পেরেছে। যারা বৈষম্য আন্দোলনের মূল বিষয় থেকে দূরে সরে গিয়ে নিজেদের ফায়দা লুটতে ব্যস্ত তাদের প্রতি সতর্কতা অবলম্বন করে চলতে হবে তাদের দিকে কঠোর দৃষ্টি রাখতে হবে। আমরা নিজেদের ফায়দা হাসিলের জন্য লোভে মহিমান্বিত হয়ে আছি। একবারও কি আমরা ভাবতে পারিনা এ স্বাধীনতা অর্জনে কত শত প্রাণহানি ও অঙ্গহানি হয়েছে। অর্জন ধরে রাখতে এসব নিয়ে গণমাধ্যমে লিখতে হবে, সোচ্ছার হতে হবে।
প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ করসপনডেন্ট ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি এস এম উমেদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রতিনিধি ডাঃ ছাদিক আহমদ, নবগঠিত জেলা বিএনপির অন্যতম সদস্য ও দীপ্ত টিভির প্রতিনিধি বকসী মিছবাহ উর রহমান, বাংলাভিশন ও জনকন্ঠ প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সাবেক প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি আজাদুর রহমান আজাদ, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, টেলিভিশন সাংবাদিক ইমজার সভাপতি ও মাছরাঙ্গা টিভি প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল, দৈনিক রুপালী বাংলাদেশ প্রতিনিধি শাহাজান মিয়া, দৈনিক মানব জমিন স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন, দৈনিক যায়যায়দিন স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল ওয়াদুদ, দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি মো: সাইফুল ইসলাম, এশিয়ান টিভি প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু, সাপ্তাহিক মৌলভীবাজার সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক আবদাল মাহবুব কোরেশী। এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ।দৈনিক নবচেতনা জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন, দিপ্তনিউজ সম্পাদক দুরুদ আহমদ, আজকের কাগজ প্রতিনিধি মোক্তাদির হোসাইন, আলোকিত সকাল প্রতিনিধি মামুন তরফদার,সাংবাদিক জুবায়ের আহমদ,মহসিন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সাংবাদিকগণ।
