বৃহঃস্পতিবার, ২২শে শ্রাবণ ১৪৩৩ - ৬ ই আগস্ট ২০২৬ সকাল

শিরোনামঃ

প্রচ্ছদজাতীয়মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রেলী ও সমাবেশ অনুষ্ঠিত।

মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রেলী ও সমাবেশ অনুষ্ঠিত।

মৌলভীবাজার প্রতিনিধি।

ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্য নিয়ে রেলী ও সমাবেশের আয়োজন করেছে নিরাপদ সড়ক চাই মৌলভীবাজার জেলা শাখা। ২২ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ঘটিকার সময় মৌলভীবাজার জেলা প্রশাসক কার্য্যালয় প্রাঙ্গন থেকে রেলী শুরু হয়ে রেলিটি শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে গিয়ে নিসচা মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব ব্যাংকার চৌধুরী মোহাম্মদ মেরাজের সঞ্চালনায় ও আহ্বায়ক রোটারিয়ান সাহাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে উদ্বোধনী
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমদ, নিসচা উপদেষ্টা খালেদ চৌধুরী, বিআরটিএ সহকারী পরিচালক হাবিবুর রহমান, সদর ট্রাফিক সার্জেন্ট সাজিদ আহমদ, সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাওলানা মকবুল হোসাইন খান, এশিয়ান টিভি জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার ২৪.কম সম্পদক সাংবাদিক মাহবুবুর রহমান রাহেল, সদস্য সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজি,আয়েশা শাহনাজ রিনী,কামরুল হাসান,বজলুল হুদা শাপলু,মামুনুর রশিদ চৌধুরী মসু সহ আরো অনেকে।

রিলেটেড

জনপ্রিয়