সোমবার, ৬ই আশ্বিন ১৪৩৩ - ২১ শে সেপ্টেম্বর ২০২৬ রাত
প্রচ্ছদআইন আদালতমৌলভীবাজারে ভাড়া বাসা থেকে যুবকের মৃতদেহ উদ্ধার।

মৌলভীবাজারে ভাড়া বাসা থেকে যুবকের মৃতদেহ উদ্ধার।

মৌলভীবাজার প্রতিনিধি।

মৌলভীবাজার শহরের লাইফ লাইন হাসপাতালের পাশে রাজ্জাক ভবনের দ্বিতীয় তলা থেকে মাকসুদ আহমদ শামীম (৫০) নামের এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে মৌলভীবাজার থানা পুলিশ।

২২ অক্টোবর) মঙ্গলবার দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয়।

মাকসুদ আহমদ মৌলভীবাজার সদর উপজেলার ৩ নং কামালপুর ইউনিয়নের মৃত গোলাম মোস্তফার ছেলে।

মৌলভীবাজার মডেল থানা পুলিশ সুত্রে জানাযায় শ্রীমঙ্গল সড়কের লাইফ লাইন প্রাঃ হাসপাতালের পার্শবর্তী রাজ্জাক ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন মাকসুদ আলম শামিম আজ দুপুরে বাসার গ্রিলের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় বাসার মালিক দেখতে পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশকে খবর দিলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

পরে মৃতদেহটি ময়নাতনদের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

থানা পুলিশ সুত্রে আরও জানা যায় এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

রিলেটেড

জনপ্রিয়