বৃহঃস্পতিবার, ২১শে শ্রাবণ ১৪৩৩ - ৬ ই আগস্ট ২০২৬ ভোর

শিরোনামঃ

প্রচ্ছদআইন আদালতকুলাউড়ায় ডাকাতি মামলার আসামি ইকবাল গ্রেফতার।

কুলাউড়ায় ডাকাতি মামলার আসামি ইকবাল গ্রেফতার।

কুলাউড়া প্রতিনিধি।

মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ অক্টোবর) গভীররাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইকবাল ইসলামনগর গ্রামের মৃত ছিলিক মিয়ার ছেলে।

কুলাউড়া থানা পুলিশ সুত্রে জানাযায় গ্রেফতারকৃত আসামি ইকবাল কুলাউড়ার চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে থানায় একটি ডাকাতি মামলার( জিআর-৩০৭/১৪) গ্রেফতারী পরোয়ানা মুলতবি ছিল।

উল্লেখ্য গ্রেফতারকৃত আসামি ইকবালের বিরুদ্ধে ৫টি ডাকাতি, ৩টি অস্ত্র, ২টি চুরির মামলা রয়েছে। শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রিলেটেড

জনপ্রিয়